মালদায় তৃণমূলের অম্লান ভাদুড়ী প্রশাসনিক পদ থেকে ইস্তফা
হক নাসরিন বানু
প্রকাশিত: ২৭ মে ২০১৯ ২৩ ১১ ৪৮ আপডেট: ২৭ মে ২০১৯ ২৩ ১১ ৪৮
মালদা
মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুড়ী প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন।সূত্রের খবর লোকসভা নির্বাচনে মালদা জেলায় দুটি আসনেই পরাজয়ের জন্য মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুড়ী আজ সকল প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন। যদিও এই নিয়ে দল বা প্রশাসনের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তার সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও দলীয় কার্যালয় বা বাড়িতে তার দেখা পাওয়া যায়নি, তিনি কোনো রকম ফোনও ধরেননি। তবে ঘনিষ্ঠ মহলে শোনা গেছে ফল প্রকাশের দিন থেকেই তার গলায় ছিল আক্ষেপের সুর। যদিও ফলপ্রকাশের পরের দিন যোগ্য সেনাপতির ন্যায় দলীয় প্রার্থী মৌসম নুরের পাশে থেকেছেন, নতুনভাবে দলকে ঘুরে দাঁড়ানোর জন্য দলের কর্মীদের কাছ থেকে অঞ্চলওয়াড়ি রিপোর্ট নিয়েছেন, ব্লক নেতৃত্বদের মনোবল ধরে রেখে পুরোনো মেজাজে ময়দানে থাকার পরামর্শও দিয়েছেন। এসবের পরেও দলীয় ঘনিষ্ঠ মহলে কিন্তু কোনোভাবেই এহেন ফল জন্য নিজে মানতে পারেননি। মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের সরকার এত কাজ করেছেন, বিভিন্ন জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছেন, জেলার মানুষ বিভিন্ন কাজে যখনই তার দ্বারস্থ হয়েছেন, তিনি সমস্যা সমাধানের চেষ্টা করেছেন, তার পরেও ভোটাররা উন্নয়নের বদলে ধর্মান্ধতাকে গুরুত্ব দেওয়ায় তিনি সকলের কাছেই আক্ষেপ প্রকাশ করেন, দলীয় ঘনিষ্ঠ মহলে তিনি বলেন পৌরপারিষদ সহ মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহ সভাপতি হিসেবে তিনি প্রচুর কাজ নিঃস্বার্থ ভাবে করেছি, কিন্তু সেই সকল মানুষগুলো প্রতিদানে কথা রাখলেন না, তাই এসব পদে থেকে কী লাভ! দলনেত্রী নতুন উদ্যোগে জেলায় সংগঠন সাজাচ্ছেন, একজন নিষ্ঠাবান কর্মীর ন্যায় মৌসম নুরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে জেলায় প্রতিষ্ঠিত করতে হবে, যুব সংগঠনকে আরও তৎপর হতে হবে, মানুষের মোহভঙ্গ হবেই, তবে তার জন্য সকলকে ক্ষুদ্র স্বার্থ ভুলে আরও পরিশ্রম করতে হবে।প্রসঙ্গত মৌসম নুরের নির্বাচনী প্রচারের জন্য ইতিপূর্বেই তিনি চাঁচল মহকুমা আদালতের পাবলিক প্রসিকিউটর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, আজ ইংরেজবাজার পৌরসভার পৌরপারিষদ ও মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালন সমিতির সহ-সভাপতি সহ বাকি সকল প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
