ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বৈশাখের তীব্র উষ্ণতায় পথচারীদের লস্যি ও শরবত বিতরণ মালদায়

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৩ মে ২০১৯ ২২ ১০ ৫৩   আপডেট: ১৩ মে ২০১৯ ২২ ১০ ৫৩

মালদা

বৈশাখের তীব্র উষ্ণতায় পথচারীদের মধ্যে লস্যি ও শরবত বিতরণ করলো নর্থ বেঙ্গল ভিডিও এডিটর এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন। এই দিনের সমস্ত জিনিসের আয়োজন করেন কৃষ্ণ মন্ডল নামে এক সদস্য।সোমবার দুপুরে মালদা শহরের সুকান্ত মোড়, পোস্ট অফিস মোর,গৌড় রোড মোর, রবীন্দ্র ভবন মোর, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর সহ বেশ কয়েক জায়গায় হাজারো পথ চলতি মানুষকে লেবু জল, গ্লুকন ডি, লস্যি ও শরবত খাওয়ানোর ব্যবস্থা করা হয় সংঠনের পক্ষ থেকে। তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি পেয়ে খুশি পথচারীরা। এই ঘটনায় কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, তাদের ইচ্ছা বৈশাখ মাস জুড়ে পথচারীদের এই পরিষেবা দেওয়ার। কিন্তু কোনো কারণবশত তারা তা করে উঠতে পারেননি। সোমবার পাঁচ কুইন্টাল দই ও অন্যান্য সামগ্রী নিয়ে পথচারীদের সেবা করতে মালদা শহরের বিভিন্ন জায়গায় তারা পরিষেবা দেন বিনামূল্যে। লস্যি এবং শরবত বিতরণ করা হয় পথচারীদের মধ্যে। এই গরমে ঠান্ডা লস্যি পেয়ে খুশি আট থেকে আশি সকলেই। তীব্র গরম থেকে একটু রেহাই পেয়ে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারীরা। 

 কৃষ্ণ বাবু আরো জানিয়েছেন, এই বৈশাখ মাসে চলছে ভোট পর্ব। সেই কারণে নেতা-নেত্রীরা দলের হয়ে কোন জলছত্রও খুলতে পারছেন না। সেই কারণে তারা অরাজনৈতিকভাবে পথচারীদের লস্যি খাওয়ানোর ব্যবস্থা করেন।

 এদিন এই অনুষ্ঠানে কৃষ্ণ মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল ভিডিও এডিটর এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাপি বর্মন, সম্পাদক অখিল সরকারসহ অন্যান্য সদস্যরা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর