ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

চাঁচলে ব্যাঙ্ক একাউন্টের লেনদেন নিয়ে বিবাদ, আহত ৬

উজির আলি

প্রকাশিত: ১৩ মে ২০১৯ ১৯ ০৭ ৪১   আপডেট: ১৩ মে ২০১৯ ১৯ ০৭ ৪১

ব্যাঙ্ক একাউন্টের টাকা লেনদেনকে নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ গড়াল চাঁচলে। চাঁচলের শিমুলতলা এলাকায় রবিবার রাতে ওই ঘটনায় আহত হয়েছেন ছয়জন বলে জানা যায়। এদের মধ্যে দুই জনকে মালতীপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বল খবর। স্থানীয় সূত্রে জানা যায় ওই দুই প্রতিবেশীর একজন তৃণমূলের সক্রিয় কর্মী । অন্যজন সক্রিয় কংগ্রেস কর্মী। ফলে ঘটনায় লেগেছে রাজনীতির শোরগোল। সোমবার সকালে দুপক্ষেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় গ্রামের দোকানে বসে চা খাচ্ছিলেন কংগ্রেস কর্মী আতাউর রহমান। ওই সময় তাকে ডেকে নিয়ে যান তৃণমূল কর্মী শিস মহম্মদ। শিস ওই এলাকায় ১০০ দিনের কাজের সুপারভাইজার। বিবাদের সময় আতাউরকে মারধর ও ছুরি দিয়েও আঘাত করা হয়। এরপরেই দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। আহত আতাউর ও শিসকে মালতীপুর হাসপাতালে ভর্তি করানো হয়।

আতাউরের স্ত্রী মনোয়ারা বিবি আশাকর্মী। তার অভিযোগ, প্রয়োজন আছে বলে শিস তার ও তার স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিয়েছিলেন। সপ্তাহখানেক থেকে শিস দাবি করছিলেন যে তাদের দুজনের অ্যাকাউন্টে ১৬ হাজার টাকা জমা করা হয়েছে। সেই টাকা তিনি ফেরত চান। কিন্তু আমাদের অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি বলে তিনি জানিয়ে দেন। এরপর রবিবার চায়ের দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে তার উপরে হামলা চালান শিস।

আতাউরের ছেলে আলমগির হোসেন জানান, বাবা পেশায় রাজমিস্ত্রি। কাজের সরঞ্জামের টাকা দেওয়ার জন্য বাবা ২১ হাজার টাকা নিয়ে বেরিয়েছিলেন। মারধর করে ওরা সেই টাকা কেড়ে নিয়েছে। আমরা কংগ্রেস করি বলেই গায়ের জোরে এসব করছে।

যদিও শিসের পাল্টা দাবি, ও তো কাজ করেনি। ওর অ্যাকাউন্টে টাকা রাখতে যাব কেন। এক আত্মীয়ের অসুস্থতার কথা বলে আতাউর আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত চাইতেই পরিবার সহ বাইরের লোকজন নিয়ে আমার উপরে হামলা করে। এখন রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে অভিযোগ করছে। আমাদের ফাদে ফেলার চেষ্টা চালাচ্ছে।

তাই আমার প্রশাসনের দারস্থ হয়েছি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর