ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৬ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি

টলিউড অভিনেত্রী শুভশ্রীর কিছু ছবি নিয়ে এখন ইন্টারনেট জুড়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই ভাইরাল হয়ে যায় ছবিগুলো।

০৫:৩১ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

‘তারেককে ফিরিয়ে আনতে কষ্ট হবে না’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মৃত্যুদণ্ড হলে বিদেশে পলিটিক্যাল অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) দেওয়া হয়। তবে তারেক রহমানের তো যাবজ্জীবন সাজা হয়েছে। আন্তর্জাতিক আইন অপরাধীকে আশ্রয় দেওয়া সমর্থন করে না। তাই তাকে ফিরিয়ে আনতে কষ্ট হবে না।’

০৫:২৫ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

আগস্টে ১৪১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় (আগস্ট) মাসে ১৪১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা অর্থবছরের প্রথম (জুলাই) মাসের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বেশি।
এদিকে অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্ট সময়ে ২৭২ কোটি ৭৯ লাখ ডলার  রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। 

০৫:১৮ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস পেল ওয়ালটন

রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ‘দ্য  গোল্ডেন গ্লোব টাইগারস-২০১৮ বাংলাদেশ এডিশন’ প্রোগ্রামে ওয়ালটনকে এই পুরস্কার প্রদান করে গ্লোবাল মার্কেটিং ও ব্র্যান্ড গবেষণাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএমও-এশিয়া। আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি এ বছর ‘বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০১৮’ ‘বাংলাদেশ বেস্ট অ্যামপ্লয়্যার অ্যাওয়ার্ডস-২০১৮’ ও ‘বাংলাদেশ উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস-২০১৮’ এই তিন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছে।

০৫:১৪ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ডিজিটাল সেবায় ভরসা পাচ্ছেন উপকূলবাসী

উপকূলের প্রান্তিকে লেগেছে তথ্যপ্রযুক্তির ছোঁয়া। জীবনধারায় এসেছে পরিবর্তন। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কৃষি জীবনযাত্রার সকল ক্ষেত্রেই প্রযুক্তির ঢেউ। দ্বীপ-চরের মানুষও কেন্দ্রের সঙ্গে যুক্ত সার্বক্ষণিক। খবরাখবর আদান প্রদানের মধ্যদিয়ে কমে এসেছে দুর্যোগের ঝুঁকি। প্রান্তিকের গ্রামের কৃষকেরা জেলা-উপজেলা কিংবা রাজধানীর বাজার যাচাই করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন। তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে যুবক-তরুণেরা জীবিকার পথ খুঁজে নিচ্ছেন। বিষয়গুলো নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রকাশিত হলো সপ্তম পর্ব। উপকূলের প্রান্তিক জনপদ ঘুরে লিখেছেন রফিকুল ইসলাম মন্টু

০৫:০৮ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বিশ্ব দরবারে বাংলাদেশি কিশোরের সাফল্য

বাবার উৎসাহে মাত্র তিন বছর বয়সে ছবি আঁকার হাতেখড়ি তার। সব ধরনের ছবি আঁকতে ভালোবাসে সে। গত সাত বছরে বিভিন্ন ছবি এঁকে অর্জন করেছে দেশ ও বিদেশের অসংখ্য পুরস্কার। জিতেছে জাপান থেকে সিলভার অ্যাওয়ার্ড। ২০১৬ সালে বুলগেরিয়ায় আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে পেয়েছে সম্মাননা।

০৫:০১ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা

প্রজন্ম শিশু পাঠশালায় শিশুদের ক্লাস করানো হয় বিকেল বেলা যখন সবার নিজ নিজ স্কুল ছুটি হয়। শিশুরা যাতে ঝরে না যায় এবং প্রতিদিনের পড়া যেন প্রতিদিন শিখে ভালো ফল করতে পারে সেটাই লক্ষ্য এই পাঠশালার।
সুবিধাবঞ্চিত অথচ অত্যন্ত মেধাবী শিশুদের মধ্যে নিজেকে খুঁজে পান শাকিলা। তাই তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন তিনি। ছোটবেলায় শাকিলা নিজের কষ্টকে খুব কাছে থেকে দেখতে পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন না পাওয়ার বেদনা।

০৪:১৪ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমেছে

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিবিএসর মতে, সেপ্টেম্বরে মাছ-মাংস, শাক-সবজি, ফল, মসলা, দুধ ও অন্যান্য খাদ্যসামগ্রীর দাম কমেছে। অপরদিকে, খাদ্যবহির্ভূত পণ্য- পরিধেয় বস্ত্রাদি, বাড়িভাড়া, বিদ্যুৎ, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ কিছু পণ্যের দাম সেপ্টেম্বরে মাসে বেড়েছে।

০৪:১০ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ঠান্ডার প্রকোপ থেকে রক্ষার উপায়

কুয়াশায় চাদর গায়ে দিয়ে দুয়ারে শীত আসছে। সকালের মৃদু শীতল ঝিরি ঝিরি বাতাসের স্পর্শে শীতের আগমনী বার্তা শোনা যায়। সন্ধ্যা নামলেই হালকা শীতের ছোঁয়া।
কারণ,এখন আবহাওয়া বদলের সময়। রাতের দিকেও হালকা শীতলতা অনুভূত হতে শুরু করেছে। আর এই সময়টাই হঠাৎ করে ঠান্ডা লাগা, সর্দি, জ্বরের ধুম পড়ে যায়। তাই এই সময়টায় বিশেষভাবে সাবধান থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।
যদি এরমধ্যে ঠান্ডা লেগে যায়, তাহলে কি করবেন তা জেনে নিন-

০৩:৪৯ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

জন্মদিনে আজ কি করছেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আজ তার জীবনে নতুন বসন্তের ডাক এসেছে। রঙিন জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন তিনি। মানে আজ তার জন্মদিন। ছোট বেলা আর মিডিয়া জীবনে প্রতি বছর নিজের জন্মদিনটা মোটামুটি ঘটা করে পালন করলেও এবার হচ্ছে ব্যতিক্রম। 

শাকিব খানের সঙ্গে ডিভোর্স হবার পর আজ ১১ অক্টোবর প্রথম জন্মদিনের মুখোমুখি হতে যাচ্ছেন অপু বিশ্বাস। তবে এই বিষয়টি মোটেও প্রভাব ফেলছে না ঢাকাই সিনেমার সফল এ নায়িকার মনে। পুত্র আব্রাম খান জয়কে নিয়ে আনন্দময় একটি দিনের অপেক্ষায় রয়েছেন তিনি।

০৩:৩৮ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় দল (বিএনপি)।

বুধবার (১০ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এসময়ে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আজ দুপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় রায় ঘোষণা করা হয়েছে। মামলার জীবিত ৪৯ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারক।

০৩:৩২ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

গ্রেনেড হামলা: পলাতক আসামিরা কে কোথায়?

২০০৪ সালের ২১ আগস্ট, সারাদেশে জঙ্গিদের বোমা হামলা এবং গোপালগঞ্জে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বিকেলে এক সমাবেশের আয়োজন করে।

সমাবেশের প্রধান অতিথি শেখ হাসিনা একটি ট্রাকের ওপর তৈরি মঞ্চে ২০ মিনিটের বক্তৃতা শেষে বিক্ষোভ মিছিল শুরুর ঘোষণা দেন। শেখ হাসিনা মঞ্চ থেকে নিচে নেমে আসতে থাকেন। ঠিক এমন সময় শুরু হয় মঞ্চ লক্ষ্য করে গ্রেনেড হামলা। মাত্র দেড় মিনিটের মধ্যে বিস্ফোরিত হয় ১১টি শক্তিশালী গ্রেনেড।

০৩:২৮ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

সারা দেশে রেড অ্যালার্ট জারি

বুধবার (১০ অক্টোবর) বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে রেড অ্যালার্ট জারি হয়েছে রাজধানীসহ সারা দেশে।

মামলার অভিযোগপত্রে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম থাকায় এবং রায়ে তার সাজা হলে নাশকতার আশঙ্কা করছেন গোয়েন্দারা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল এমনকি ব্যাপক তাণ্ডব চালাতে পারেন— এমন খবর রয়েছে গোয়েন্দাদের কাছে।

০৩:২২ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

খালেদা জিয়াকে নিয়ে যা বললেন এসকে সিনহা (ভিডিও)

খালেদা জিয়ার মামলাকে একটি অমীমাংসিত বিষয় হিসেবে আখ্যায়িত করে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, অমীমাংসিত বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে পারি না।যুক্তরাষ্ট্রে নিজের রাজনৈতিক আশ্রয় চেয়ে সিনহা বলেন, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আমি লন্ডনের হাউস অব কমনসে বক্তৃতা দেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি। জেনেভা ও ইউরোপীয় ইউনিয়ন থেকেও আমন্ত্রণ এসেছে। কিন্তু যেতে পারছি না।

০৩:১৭ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বর্তমান সরকারের মতো দ্রুত উন্নয়নের নজির বিরল

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা ঘোষণা দিয়েছিলাম দিনবদলের সনদ। আজকে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত ও পরিবর্তন হচ্ছে। দিনবদলের যাত্রা শুরু করেছি। এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দারিদ্র্যের হার ২১ ভাগে নামিয়ে এনেছি।’

০৩:১১ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ভূমিকম্প নিয়ে বিস্ময়কর ১২টি তথ্য

প্রায়ই বিশ্বের কোথাও না কোথাও বড় বড় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প হয় বাংলাদেশেও। সম্প্রতি বেড়ে গেছে এ ধরনের ভূমিকম্পের সংখ্যা। ভূমিকম্প হলে তার পরপরই এ নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়, হয় গবেষণা। কিন্তু প্রাকৃতিক এই ঘটনা সম্পর্কে আমরা কতোটুকুই বা জানি? এখানে এ রকম ১২টি বিস্ময়কর তথ্য তুলে ধরা হলো, যা আমরা জানি না।

০৪:২৮ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

‘কোটা বাতিল চাইনি, আমরা চেয়েছিলাম যৌক্তিক সংস্কার’

সরকারি চাকরিতে কোটা সংস্কার না করে বাতিল করার ফলে উদ্ভূত সংকটের দায়ভার সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

০৪:২৫ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

দুর্নীতির মামলায় খালাস পেলেন মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট। সোমবার নিম্ন আদালতের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের ওপর পুনঃশুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

০৩:৫৯ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

মেসির গোলেও জিতল না বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিপক্ষে দুর্দান্ত খেলা বার্সেলোনা পয়েন্ট হারাল লা লিগায়। কাতালানরা ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করেছে। রোববার রাতে বার্সেলোনা-ভ্যালেন্সিয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

০৩:৫৭ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

খালেদা জিয়া যেসব সুবিধা পাবেন হাসপাতালে

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শনিবার (৬ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। তিনি হাসপাতালের কেবিন ব্লকের ছয় তলার ৬১২ নম্বর থাকছেন।

০৩:৫৪ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

Puspaprovat Patrika