ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বর্তমান সরকারের মতো দ্রুত উন্নয়নের নজির বিরল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ০১   আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ০১

বর্তমান সরকারের আমলের মতো একসঙ্গে এত দ্রুত উন্নয়ন বাস্তবায়নের নজির বিরল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কক্সবাজার ও সেন্টমার্টিন নিয়ে বিশেষ পরিকল্পনা আছে সরকারের।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২০টি জেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের ৩৩টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা ঘোষণা দিয়েছিলাম দিনবদলের সনদ। আজকে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত ও পরিবর্তন হচ্ছে। দিনবদলের যাত্রা শুরু করেছি। এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দারিদ্র্যের হার ২১ ভাগে নামিয়ে এনেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়া। সেই লক্ষ্যে আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়েছি। যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে উন্নয়ন করেছি।

প্রযুক্তির জ্ঞান বাড়ানোর জন্য ডিজিটাল সেন্টার করে দিচ্ছি। মানুষ তথ্য প্রযুক্তির সেবা পাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি।’

এসব প্রকল্পের মধ্যে ঢাকার মিরপুর, গাজীপুর, রংপুর, কিশোরগঞ্জ, কুষ্টিয়া ও গোপালগঞ্জে ৬তলা ভবন বিশিষ্ট নগর মাতৃ সদন, ৩তলা ভবন বিশিষ্ট ১০টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৭টি দীর্ঘ সেতু ও ৫৫০ মিটার দীর্ঘ জেটি ও ৯টি উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবনও রয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর