আলগাপুরের অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে১লক্ষ৬০হাজারগ্ৰাহকের উধাও
০৭:৩৫ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
কোন-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সুবর্ণজয়ন্তী বর্ষে সম্মানন
০৮:১৪ এএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
বেসরকারি ব্যাংকের সিএসপি কর্মীর কাছ থেকে টাকা লুটের চেষ্টা
বেসরকারি ব্যাংকের সিএসপি কর্মীর কাছ থেকে টাকা লুটের চেষ্টা।
হক জাফর ইমাম, মালদা:
একটি বেসরকারি ব্যাংকের সিএসপি কর্মীর কাছ থেকে টাকা লুটের চেষ্টার অভিযোগ উঠলো হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা থেকে কাপাই চন্ডী গামী রাজ্য সড়কের ওপর। জানা গেছে শুক্রবার সকাল ন'টা নাগাদ তুলসিহাটা বাজার পাড়ার বাসিন্দা শুকদেব দাস বয়স( ৩২) তিনি প্রতিদিনের মতোই কাপাই চন্ডিতে এলাবাদ ব্যাংকের সিএসপি অফিসে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাম শিমুল গ্রামের কাছে একটি মুড়ির মিলের সামনে চারজন মুখ ঢাকা অচেনা যুবক তার পথ আটকে দাঁড়ায়। শুকদেব বাবু গাড়িটি স্লো করলে যুবকেরা তার দিকে এগিয়ে আসে। শুকদেব বাবুর সন্দেহ হয় তিনি তাদের ঠেলে সরিয়ে বাইক নিয়ে সেখান থেকে দ্রুত বেগে বেরিয়ে যান। এরপরই দুটি বাইকে করে ওই চারজন সন্দেহভাজন যুবক শুকদেব দাস এর পিছনে তারা করে। সে সময় খোশালপুরের কাছে রাস্তায় লোক দেখতে পেয়ে শুকদেব দাস বাইক থামিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বলেন। এমন সময় পেছনের দুটি বাইক করে ওই চারজন যুবক সেখানে পৌঁছলে স্থানীয় লোকেরা তাদের থামাবার চেষ্টা করে কিন্তু তারা চলন্ত অবস্থাতেই শুকদেব দাসের পা লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় লাগে। শুকদেব বাবু জানান তিনি স্থানীয় একটি সিএসপি ব্যাংকে কাজ করেন। সুত্রঃ এটাকে টাকা পয়সা নিয়ে যেতে হয়। আজ তার কাছে টাকাপয়সা থাকলেও ছিনতাই হয়নি।
স্থানীয় খোশালপুরের পঞ্চায়েত মেম্বার রায়হানুল হক জানালেন তিনি সকালে স্থানে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন কিছুক্ষণ বাদে শুকদেব দাস তাদের কাছে এসে সাহায্য চায়। তার সঙ্গে কথা বলতে বলতেই দুটি বাইকে করে চারজন এসে সেখানে গুলি চালায়। গুলিটি রাস্তায় লাগে। এর আগেও এই রাস্তাতে এই ধরনের ঘটনা ঘটেছে।ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে এলাকায় পৌঁছায়। হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন আমরা ঘটনার অভিযোগ পেয়েছি। এই বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে।
এদিকে সাত সকালে গুলি চালনা ও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
০৮:২৩ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা
ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা।
হক জাফর ইমাম, মালদা:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা পাধ্যায়ের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সম্বন্ধে অ্যাওয়ারনেস করা ও যানবাহন সমীক্ষা করতে পথে নামলেন মালদা শহরের জালালিয়া গার্লস স্কুলের ছাত্রীরা। শুক্রবার সকাল ১১ টা থেকে মালদা শহরের ব্যস্ততম রাস্তা রাজমহল রোড এলাকার চারধারে প্রায় শতাধিক স্কুল ছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও ছাত্রীদের সাথে ছিলেন শিক্ষিকা ও। এই দিনের কর্মসূচি সম্বন্ধে মালদা শহরের জালালিয়া গার্লস স্কুলের শিক্ষিকা মৌসুমী যা জানান স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রীদের সিলেবাসে যানবহন সমীক্ষা বলে একটি অধ্যায় আছে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে ছাত্রীদের অ্যাওয়ারনেস করা ও তার সাথে শহরের যানবহন সমীক্ষা করানো হচ্ছে ছাত্রীদের। আজকের কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো স্কুল ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে সচেতন করা তার সাথে শহরের যানবাহন সমীক্ষা করা।
০৮:১৬ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
পুলিশ সমাজের বন্ধু দুস্থদের হাতে শীতব্স্ত্র বিতরণ করে
পুলিশ সমাজের বন্ধু দুস্থদের হাতে শীতব্স্ত্র বিতরণ করে।
হক জাফর ইমাম, মালদা:
মালদা জেলা পুলিশের উদ্যোগে ও ইংলিশবাজার থানার পরিচালনায়, মিল্কি ফাড়ি ও মিল্কি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় অনুষ্ঠিত হল শীতব্স্ত্র বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার শতাধিক দুস্থ মানুষের হাতে জেলা পুলিশ কর্তারা ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা শীতব্স্ত্র ও মিষ্টি তুলেদেন। এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মালদা ইংলিশ বাজার থানার আইসি অমলেন্দু বিশ্বাস, ওসি মিল্কি ফাড়ি মনিরুল ইসলাম, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল সহ বিভিন্ন পুলিশ কর্মী, হিউম্যান রাইটস প্রোটেকসন কাউন্সিলের সভাপতি শুভদিপ সরকার ও মিল্কি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এই বিষয়ে ইংলিশ বাজার থানার আইসি অমলেন্দু বিশ্বাস মহাশয় বলেন মানুষের পাশে থাকার প্রচেষ্টার মাধ্যমে পুলিশ মানুষের সাথে দুরত্ব কমাতে চায়। মানুষ পুলিশ এর ওপর যাতে বেশি করে ভরসা করে, তাই তিনি আশা করবেন। হিউম্যান রাইটস প্রোটেকসন কাউন্সিল এর সভাপতি শুভদিপ সরকার বলেন এইধরনের প্রচেষ্টা খুব ভালো। মালদা জেলা পুলিশ প্রমান করলেন যে তার সত্যিই সমাজের বন্ধু। সমাজের দুষ্কর্ম যার করে, তাদের পুলিশ ধরে যেমন সমাজ কে সুস্থ রাখে, ঠিক তেমন এ দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান করে মানবিকতার উদাহরণ দিলেন মালদা জেলা পুলিশ।
০৮:১১ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
হক জাফর ইমাম, মালদা:
পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দল নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার সেতু মোড় এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির বিরোধী বিজেপির দল নেতা নিতাই মন্ডল এদিন বিজেপি কার্যালয়ে মিটিৎ যাচ্ছিলেন। সেই সময় ট্রাফিক পুলিশ তাকে আটকায় ও গাড়ি কাগজ দেখতে চায়। দীর্ঘক্ষন আটক রেখে হেনস্থা ও মারধর করে বলে অভিযোগ। নিতাই বাবু আরও বলেন,তার কাগজপত্রে কোন ভুল থাকলে ফাইন করে ছেড়ে দিন। এরপরই তাকে রাস্তায় ফেলে মারধর করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপি জেলা সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল। তার দাবি অবিলম্বে ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনা কখনো মেনে নেওয়া যায় না।
০৮:০৪ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা,পা কেটে মৃত্যু বৃদ্ধের
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনা,পা কেটে মৃত্যু বৃদ্ধের।
হক জাফর ইমাম, মালদা:
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় এক পা কেটে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে মালদা টাউন স্টেশন সংলগ্ন ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আমিন কিস্কু (৬০)। তার বাড়ি মালদা ইংরেজবাজার ব্লকের কেষ্টপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আমিন কিস্কু ভূপালে শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে ট্রেনে তিনি বাড়ি ফিরছিলেন। শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনের বাইরে ২ নম্বর গভর্নমেন্ট কলোনিতে ট্রেনের গতি কমলে তিনি ট্রেন থেকে নামতে যান। সে সময় পা হড়কে পড়ে বাঁ পা কেটে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। এদিন দুপুরে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান।
০৭:৫৯ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
সৌন্দর্যায়নের জন্য সেজে উঠেছে গঙ্গারামপুর কালদিঘী পার্ক
দক্ষিণ দিনাজপুর জেলা ঐতিহাসিক সম্পদের ওপর দাড়িয়ে আছে। আর সে কথা কম বেশী সকলেই জানে। আর সেই ইতিহাস বিজাড়িত রাজা বানের স্ত্রী কালের নামে নামকরণ করা গঙ্গারামপুর শহরের কালদিঘী পার্ক পৌরসভার উদ্যোগে সেজে উঠছে। বিগত এক বছর ধরে খেটে খাওয়া মানুষদের হাতে তিলে তিলে গড়ে উঠছে দক্ষিণ দিনাজপুর জেলার কালদিঘী পার্ক।
০৯:২৮ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে জাতীয় সড়ক পথ অবরোধ
প্রমীলা বর্মন এর ধর্ষণ এবং নৃশংস হত্যার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার ফুলবাড়িতে জাতীয় সড়ক আটকে পথ অবরোধ করলো স্থানীয় মানুষজন থেকে শুরু করে স্কুল পড়ুয়া রা।
প্রসঙ্গত গতকাল, প্রমিলা বর্মণ নামের ১৭ বছরের এক কিশোরীর আধপোড়া দেহ পাওয়া গেল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার অন্তর্গত সাফনগর এলাকায়।
০৯:২৫ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
ধর্মঘটকে ঘিরে চরম ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিন দিনাজপুর জেলা
দক্ষিণ দিনাজপুরঃ এইদিন সিপিআইএম ও কংগ্রেসের যৌথ ধর্মঘট কে কেন্দ্র করে চরম ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বুনিয়াদপুরে।
বন্ধ কর্মী-সমর্থকরা সকাল সকাল বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে জাতীয় সড়কের উপরে শুয়ে পড়ে অবরোধ করে। এদিকে 512 নম্বর গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার ফলে চরম বিশৃঙ্খলা র সৃষ্টি হয় । একের পর এক সরকারি বাস , লরি এবং অন্যান্য যানবাহন আটকে পড়ায় 512 নম্বর জাতীয় সড়কের উপর বিশাল জামের সৃষ্টি হয়।
০৯:২১ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের দুটি বিভাগে সভাপতি অধ্যাপক গৌতম পাল
দীর্ঘ ৩০ বছর তিনি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষণ এবং গবেষণার সঙ্গে যুক্ত। তাঁর অধীনে বহু স্নাতকোত্তর এবং পিএচ. ডি. স্তরের ছাত্র-ছাত্রীরা গবেষণা করে ভারত এবং বিদেশের কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক পদে আসীন হয়েছেন। সেই সঙ্গে সমান্তরালভাবে সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছেন তাঁর গবেষণার কাজ ও লেখালিখি
০৯:০৫ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
লবণ, গোলমরিচ ও লেবু দূর করবে ১০টি স্বাস্থ্য সমস্যা!
সাধারণত সালাদ তৈরিতে আমরা কী কী ব্যবহার করি? লবণ, গোলমরিচ এবং লেবু এই তো? এই লবণ, গোলমরিচ এবং লেবুর আলাদা আলাদা স্বাস্থ্যগুণ রয়েছে। আপনি কি জানেন এই তিনটির মিশ্রণ সারা বিশ্বে অনেকগুলো রোগের প্রতিষোধক হিসেবে ব্যবহৃত হয়? শুধুমাত্র এই তিনটি উপাদান কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সারিয়ে তুলবে আপনার অসুখ।
০৭:৫৯ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
উচ্চশিক্ষা দপ্তরের ২০১৯ বর্ষশেষ
উন্নয়ন মন্ত্রক ২০১৯-২৪ এর দেশের উচ্চশিক্ষাতে পরিবর্তন আনার
লক্ষ্যে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়িত করবে।
আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইটি বম্বে, আইআইটি ম্যাড্রাস,
আইআইটি খড়গপুর, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু
বিশ্ববিদ্যালয়, দিল্লী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আন্না
বিশ্ববিদ্যালয়, এই ১০টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষ
প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। আগামী ৫ বছর প্রত্যেকটি প্রতিষ্ঠান
১ হাজার কোটি টাকার আর্থিক অনুদান পাবে। এগুলির পাশাপাশি ১০টি
প্রতিষ্ঠানকেও উৎকর্ষ প্রতিষ্ঠানের তকমা দেওয়া হল। এগুলি হল-
বিআইটিএস পিলানি, মাহে কর্ণাটকের জিও ইন্সটিটিউট, তামিলনাড়ুর অমৃতা
বিশ্ববিদ্যাপীঠম ও ভেলোর ইন্সটিটিউট অফ টেকনোলজি, নতুন দিল্লীর
জামিয়া হামদর্দ, ওড়িশা কলিঙ্গ ইন্সটিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল
টেকনোলজি, হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়, ভারতী
ইন্সটিটিউট, মোহালির সত্য ভারতী ফাউন্ডেশন, এবং উত্তরপ্রদেশের শিব
নাদর বিশ্ববিদ্যালয়।
০৭:৪৯ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
উচ্চশিক্ষা দপ্তরের ২০১৯ বর্ষশেষ পর্যালোচনা
প্রধানমন্ত্রীর ‘সংস্কারমূলক ভারত’ চিন্তাভাবনার সঙ্গে সাযুজ্য রেখে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ‘সকলের জন্য শিক্ষা, গুণগত শিক্ষা’
লক্ষ্য নিয়ে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ব্যবস্হা গ্রহণ করেছে। ডঃ কে কস্তুরী রঙ্গন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’এর কাছে ২০১৯ সালে জাতীয় শিক্ষা নীতির খসড়া কমিটি জমা দিয়েছে। দেশের চাহিদা অনুযায়ী শিক্ষা, উদ্ভাবন এবং গবেষণার মানের দিকটি বিবেচনা করে ভারতকে শিক্ষা জগতে প্রথম সারিতে নিয়ে আসার লক্ষ্যে কেন্দ্র নতুন শিক্ষানীতি গঠনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারবে।
০৭:৪৫ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
কল্যাণী বই উৎসব কমিটির সেমিনার হলে সুস্থভাবে বাঁচতে ক্যা বিরুদ্ধে
৫ম তম কল্যাণী বই উৎসব শুরু হয়েছে ২৭ ডিসেম্বর। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিবারের মত এবারও এই বই উৎসবে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ সেমিনার। সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে পরিবেশকে রক্ষা করতে হবে -- এই বিষয়ে জনসচেতনতা মূলক অনুষ্ঠানও সকলের নজর কাড়ছে।
১২:৫২ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
গাঁদা ফুলের চাষে লাভজনক, জানালেন চাষিরা
দক্ষিন দিনাজপুর জেলার কৃষকরা মূলত ধান, পাট, গম ও সরষে চাষ করে থাকেন। আর তাই কৃষি প্রধান জেলা হিসাবেই পরিচিত। তাই প্রায় একবছর ধরে গাঁদা ফুলের চাষ করেও লাভের মুখ দেখছেন জেলার গঙ্গারামপুর ব্লকের শিববাড়ি এলাকার চাষিরা। গঙ্গারামপুর ব্লকের শিববাড়ি এলাকার কৃষকরা আগে মূলত ধান, পাট, গম ও সরষে চাষ করতেন। দিনদিন এই সব ফসলের দাম কমায় ও কৃষির খরচ বাড়ায় অন্য চাষের চিন্তাভাবনা করছিলেন এলাকার কৃষকরা।
১২:৪৮ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তথা মালদা ইংরেজবাজার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার দুপুর 12 টায় মালদা ইংরেজবাজার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবিগ্রাম, রায়পাড়া, পিয়াজিমোর, মহেশমাটি সহ বিভিন্ন এলাকায়।
১২:৪৩ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য














