হরিশ্চন্দ্রপুরে বেহাল রাস্তা, রাগে ফুসছে বাসিন্দারা
নাজিম আক্তার
প্রকাশিত: ২১ জুন ২০১৯ ২২ ১০ ৫৩ আপডেট: ২১ জুন ২০১৯ ২২ ১০ ৫৩
হরিশ্চন্দ্রপুরে বেহাল রাস্তা, রাগে ফুসছে বাসিন্দারা
হরিশ্চন্দ্রপুর ২১ জুনঃদশ বছর ধরে কঙ্কালসার অবস্থায় পড়ে রয়েছে প্রায় তিন কিলোমিটার রাস্তা।বহু বছর ধরে অভিযোগ জানিয়েও আসছে এলাকার বাসিন্দারা ।বারবার অভিযোগ জানানোর পরেও প্রশাসনের নেই কোনো হেলদোল।মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর জিপির গোলারমোড় থেকে হরিশ্চন্দ্রপুর গোপাল কেডিয়া মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দশ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।রাস্তাটির পিচ ও পাথর উঠে গিয়ে খাদখন্দরে পরিনত হয়েছে ।বর্ষার সময় জল জমে কর্দমাক্ত হয়ে পরছে।পাথরগুলি সূচালো হয়ে পরেছে।সাইকেল ও বাইক আরোহীরা বিপদে পরছে ।
২০১৭ সালে বন্যার পরে রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে পরেছে। বন্যার পরেই বিডিও, এসডিও ও সমস্ত সরকারি প্রশাসনিক আধিকারিকরা রাস্তাটি পরিদর্শন করে গেলেও আজও পর্যন্ত সংস্কার হয়নি রাস্তাটি।
দৈনিক লক্ষাধিক লোক এই রাস্তা দিয়েই যাতায়াত করে ।রাস্তাটি গোলারমোড়, বিতল, সিমলা ও সন্তোষপুর গ্রামগুলি হয়ে হরিশ্চন্দ্রপুর গোপাল কেডিয়া মোড় পর্যন্ত রয়েছে । এই রাস্তা দিয়েই পড়ুয়ারা পড়তে যায় হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, হরিশ্চন্দ্রপুর কিরণ বালা বালিকা বিদ্যা শ্রম গার্লস স্কুল ও হরিশ্চন্দ্রপুর কলেজে।
গ্রামবাসী মহ:নেদিম, মহ:নেকিম,বেলাল আলি, শুসীলচন্দ্র,আলোক দাস,শামীম আকতার, আমির সোয়েলরা জানান 'দশ বছর ধরে রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরে রয়েছে। আমরা গ্রামবাসীরা গণস্বাক্ষর করে হরিশ্চন্দ্রপুর - ১ নং ব্লকের তৎকালীন সমষ্টি উন্নয়ন আধিকারিক এম ডি লামা ও চাঁচল মহকুমা শাসকে বারেবারে অভিযোগ জানালেও কোনও কাজের কাজ হয়নি ।বাধ্যতামূলক পাঁচ থেকে ছয় বার রাস্তা অবরোধ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।গত দু'বছর আগে অনশনেও বসেছিলাম তাও কিছু আশ্বাস মেলেনি।
হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত প্রধান রিশবা বিবি ও টিএমসি নেত্রী তথা সাহানাজ খাতুন জানান 'গোলারমোড়,রাঙাইপুর,দৌলতপুর, মঙল,মালিপাকড়,বিতল, সিমলা ও সন্তোষপুরের গ্রামগুলি থেকে প্রায় লক্ষাধিক মানুষ দৈনিক যাতায়াত করেন ।এই রাস্তা দিয়েই হরিশ্চন্দ্রপুর থানা, হাসপাতাল , ব্লক, দৈনিক বাজারে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা।এই রাস্তা দিয়ে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে রোগী নিয়ে যাওয়া সময় নাজেহাল হয়ে পড়েন রোগীর আত্মীয়স্বজনরা।
তাঁরা আরও জানান, এই রাস্তার ধারে বিতল গ্রামে গড়ে উঠেছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের চাষিদের জন্য ফার্ম , এডিও অফিস, সবেমাত্র শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পোষিত মডেল গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, আইটিআই কলেজ।সরকারি এফ সি আই গোডাউন ঘরের কাজ চলছে। বিভিন্ন গ্রাম থেকে চাষীরা বিতল ফার্মে আসেন এবং পড়ুয়ারাও বিভিন্ন গ্রাম থেকে স্কুল ভ্যানে করে এই সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে আসেন।এত কিছু সরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও সরকারের কি রাস্তার প্রতি কোন নজর পরছে না ? অভিযোগ জানিয়ে ও বারেবারে আন্দোলন করেও কোন লাভ না হওয়ায় এলাকার বাসিন্দারা প্রায় হাল ছেড়েই দিয়েছে ।
হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তথা রিশবা বিবি জানান, লোকসভা ভোটের পরেই রাস্তাটি সংস্কার করার কথা ছিল।বিডিও অনির্বাণ বসুকেও রাস্তাটির অবস্থা সম্পর্কে জানিয়েছি।জেলা পরিষদ থেকে সংস্কারের জন্য ৬০ লক্ষ্য টাকা বরাদ্দ করা হয়েছে ।
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক বিডিও অনির্বাণ বসু জানান,' উপর মহলকে বিষয়টি জানিয়েছি আশা করি শীঘ্রই রাস্তা সংস্কারের কাজটি শুরু হয়ে যাবে ।'
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
