সরকারি পরিচয় পত্রের হিসাবে বয়স প্রায় ১০০ বছর। তবুও মেলেনি বার্ধক্য এবং বিধবা ভাতা।
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ১১ ১১ ২২ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১১ ১১ ২২
মালদা , ১১ এপ্রিল। সরকারি পরিচয় পত্রের হিসাবে বয়স প্রায় ১০০ বছর। তবুও মেলেনি বার্ধক্য এবং বিধবা ভাতা। সরকারি প্রকল্পের বাড়ির তৈরির আর্থিক সাহায্য থেকেও বঞ্চিত হয়েছেন শতবর্ষ পূর্ণ করা মানিকচক ব্লকের শেখপুরা গ্রামের বৃদ্ধা আনেখা বেওয়া। প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই সরকারি সাহায্য পাওয়ার লিখিত আবেদন জানালেন পাঁচকুড়ি বয়সী ওই বৃদ্ধা।
উল্লেখ্য, বৃদ্ধা আনেখা বেওয়ার স্বামী মহম্মদ সাহিদ মারা গেছেন প্রায় ৩৫ বছর আগে। বর্তমানে চোখে সেরকম দেখতে পান না। কানেও কম শোনেন। লাঠির ভরসায় হাঁটাচলা করেন।
বিধবা বৌমার অভাবি সংসারে কোন রকম করে বেঁচে রয়েছেন তিনি। ভাঙ্গা টালির চাল ও চাটাই দেওয়া বাড়ির ভগ্নদশা অবস্থা। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী সামাজিক প্রকল্প থাকলেও কোনো কারনে সেই সরকারি সাহায্য পাচ্ছেন না আনেখা বেওয়া বলে অভিযোগ। তাই অসহায় হয়ে ব্লক প্রশাসনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মৃত্যুর আগে সরকারি ভাতা ও সরকারি সাহায্যে বাড়ি পাওয়ার জন্য।
এ ব্যাপারে তৃণমূল পরিচালিত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের স্বামী মহম্মদ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, আনেখা বেওয়া সেখপুরা গ্রামে থাকেন না। তাই কিছু বলতে পারব না।
অথচ ওই বৃদ্ধার মেয়ের দাবি, তার বৃদ্ধা মা থাকেন এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শেখপুরা গ্রামে।
শেখপুরা গ্রামের একাংশ বাসিন্দারা জানিয়েছেন, গ্রামেই খুব অসহায় অবস্থায় দিনযাপন করছেন ১০০ বছর পার করা ওই বৃদ্ধা । অভাবি সংসারে সামান্যটুকু উপার্জনের ওপরই ভরসা করে। উনার সরকারি ভাতা ও বাড়ির ব্যবস্থা হলে উপকৃত হতো।
যদিও এ প্রসঙ্গে মানিকচক ব্লক প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি জানা ছিল না। ওই বৃদ্ধা যেসব সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবি জানিয়েছেন অবিলম্বে সেগুলি পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
