‘সংলাপে আস্থাশীল না থেকে আন্দোলনের প্রস্তুতি নিন’
জাগরণ প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২৬ আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২৬
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ নিয়ে আস্থাশীল না থেকে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
এ সময় নেতাকর্মীদের আন্দোলনের জন্য রাজপথে নামার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা মাঠে নামলে ২৪ ঘণ্টার মধ্যে এই সরকারের পতন হবে। সেদিনের জন্য আপনারা প্রস্তুতি নিন।’
মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন মওদুদ আহমদ।
বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি’সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ জনসভার আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।
মওদুদ আহমদ বলেন, ‘আজকে আমার নেত্রী বেগম জিয়া জেলখানায় আছে, মিথ্যা একটি অভিযোগের ভিত্তিতে। আমাদের লাখ লাখ নেতাকর্মী এই সরকারের আমলে নির্যাতিত হয়েছে, গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তারপরও জাতীয়তাবাদী দলকে রুখতে পারে নাই, দুর্বল করতে পারে নাই।
তিনি বলেন, আমরা অনেক ধৈর্যর পরিচয় দিয়েছি। সংঘাত কাটিয়ে সংলাপের পথ বেছে নিয়েছিলাম। যাতে সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান হয়। সেই সংলাপে তারা সাড়া দিয়েছেন। আমরাও স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা এখনও কোন কিছু পাই নাই। সংলাপে যদি কিছু না হয় তাহলে মাঠে নামা ছাড়া উপায় থাকবে না। আন্দোলনের কোন বিকল্প থাকবে না। আপনারা প্রস্তুত থাকেন। আপনারা যদি মাঠে নামেন এই সরকারের পতন ২৪ ঘণ্টার মধ্যে হবে। সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।
মওদুদ আহমদ এ সময় অভিযোগ করে বলেন, একদিকে সংলাপ, অন্যদিকে গ্রেফতার চলছে। আজকে আমার অফিসে দেখা করতে এসেছিলো দুজন নিরীহ মানুষ। তাদের সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জানি না।
একদিকে সংলাপ, অন্যদিকে গ্রেফতার, আর একদিকে তফসিল ঘোষণা। এই অবস্থা থেকে সরকারকে সরে আসতে হবে। এই মুহূর্তে তফসিল ঘোষণা করবেন না, গ্রেফতার বন্ধ করেন। সংলাপ যদি তামাশা, প্রহসন, মানুষকে প্রতারণা করার জন্য হয় তাহলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে।
খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন না এমন মন্তব্য করে মওদুদ বলেন, ‘আজকে আপনারা আমাদের নেত্রী খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কথা বলেন। অথচ বর্তমান প্রধানমন্ত্রী ২০০১ সালে মইন উদ্দিনের সঙ্গে আপোস করেন।’
এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘১৪টি মামলা ছিল আপনার বিরুদ্ধে। সেই মামলায় জামিন না নিয়ে প্যারোলে মুক্তি নিয়ে আমেরিকা গিয়েছিলেন। আমাদের নেত্রী প্যারোলে যাননি সেদিন। এখনও যাবেন না।’
তিনি আরও বলেন, এই সরকার উন্নয়নের কথা বলে দুর্নীতির উন্নয়ন করেছে। জবাবদিহিতা ছিল না এ সরকারের। লাগামহীনভাবে তারা দুর্নীতি করেছে। তারা ক্ষমতা ছাড়তে চায় না নিজেদের বাঁচাবার জন্য। কিন্তু এইবার সেটা আর সম্ভবপর হবে না।
আরআই/এমটিআই
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
