ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত যুবক উদ্ধারে চাঞ্চল্য

প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯ ০৭ ০৭ ০২   আপডেট: ১৫ মার্চ ২০১৯ ০৭ ০৭ ০২

রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় যুবক উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের।খুন করা হয়েছে,বলেই অভিযোগ তুলেছে মৃতের পরিজনেরা। গভীর রাতে পুরাতন মালদা রেল স্টেশন লাগুয়া এলাকা এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে রেল পুলিশ।পরিবারের তরফে মালদা থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানাগেছে, মৃত যুবকের নাম বিপ্লব মন্ডল(২৪)। পেশায় রিক্সা চালক। বাবা অনন্ত মন্ডল পেশায় সবজি বিক্রেতা। পুরাতন মালদা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের বিভরপুর এলাকার বাসিন্দা। 

পরিবার সূত্রে জানাগেছে,গত প্রায় এক বছর আগে তার বিয়ে হয়।  বুধবার বিকেলে টোটো নিয়ে বাড়ি থেকে বের হয় বিপ্লব। গভীর রাত হলেও বাড়ী না ফিরলে ফোন করে পরিবারের লোকেরা। একাধিকবার ফোন করার পরেও উত্তর না মেলায় পরিবারের লোকেরা খুঁজতে বের হয়। সেই সময় পুরাতন মালদা রেল স্টেশনের কাছে টোটো টি দেখতে পায় পরিবারের লোকেরা। কিন্তু বিপ্লবের খোঁজ পায়না। পরে অবার তার মোবাইলে ফোন করলে রেল পুলিশ ফোন ধরে। পরিবারের লোকেদের জানায় বিপ্লব রেল লাইনের ধারে জখম আবস্থায় পড়ে রয়েছে। পরিবারের লোকেরা ছুটে গিয়ে পুরাতন মালদা স্টেশন সংলগ্ন রেল লাইনের lধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে। গুরুতর জখম আবস্থায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে ভোর রাতে চিকিৎসাধীন আবস্থায় বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয়।পরিবারের লোকেদের দাবী কেউ বা কারা তাকে মারধর করে রেল লাইনের পাশে ফেলে দিয়েছে।খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের এবং মৃতের মা দিপালী মন্ডল জানান যে তার ছেলে নেশায় আসক্ত ছিল তাই প্রায়ই নেশাকরার জন্য রেল লাইনের ধারে যেত, সেইখানে একটি বাড়িতে নেশা করার জিনিস বিক্রি হতো। ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর