ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

রাজ্য বিধানসভার রণকৌশল ঠিক করতে রাজ্যে আসছে অমিত শাহ

পুষ্পপ্রভাত প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০১৯ ২১ ০৯ ৫৬   আপডেট: ১ জুলাই ২০১৯ ২১ ০৯ ৫৬

  • কলকাতা: বিধানসভার রনকৌশল ঠিক করতে এবার রাজ্যে আসছেন অমিত শাহ। দলীয় সূত্রের খবর আগষ্ট মাসেই রাজ্যে আসতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তারসঙ্গে রাজ্যে আসবেন দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কার্যকারি সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহকে রাজ্যে এসে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা জানায় রাজ্য বিজেপির প্রতিনিধি দল। রবিবার রাতে দলের এরাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকেই রাজ্য বিজেপির প্রতিনিধি দল প্রস্তাব রাখেন দলের জেলার নেতাদের মনোবল বৃদ্ধি করতে অমিত শাহকে ফের বাংলায় প্রয়োজন।

 

তিনি বাংলায় দলীয় নেতাদের উদ্বুদ্ধ করলে রাজ্যের মাটিতে তৃণমূল বিরোধী ঝড় তুলতে আরও সুবিধে হবে। দিলীপ ঘোষ, সুব্রত চ্যাটার্জিদের কথা মেনে নিয়ে অমিত শাহ রাজ্যে ফের সাংগঠনিক বৈঠকের বিষয়ে রাজি হয়েছে। দলীয় সূত্রের খবর আগষ্ট মাসের ৯, ১৩ অথবা ১৯ শে আগষ্ট রাজ্য বিজেপি তার কার্যকারিনী বৈঠক ডাকবে। সেই বৈঠকে দলের সবস্তরের নেতাদের রাজ্যের ১০০ টি পুরসভার নির্বাচন নিয়ে টোটকা দেবেন অমিত শাহ। দলের সর্বভারতীয় সভাপতির কথা মাথায় রেখে আগষ্টের কার্যকারিনী সভা কলকাতায় করা হবে বলে এদিনের বৈঠক ঠিক হয়েছে। তবে দিলীপ ঘোষ, সুব্রত চ্যাটার্জিরা কলকা।

 

তায় ফিরেই কার্যকারিনী সভার আয়োজনের জন্য হলঠিক করবেন। প্রাথমিক ভাবে ন্যাশনাল লাইব্রেরি, আইসিসিআরের কথা ভেবে রেখেছেন রাজ্য বিজেপির নেতারা। রবিবারের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে ২০২১ এর রনকৌশল নিয়েও আলোচনা করেন অমিত শাহ। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে প্রত্যেক বিধানসভায় দিলীপ ঘোষদের নেতা খুঁজতে বলেন। রাজ্য নেতাদের বলেন, গ্রামে বিজেপি এখনও সেভাবে নেতৃত্ব ঠিক করে উঠতে পারেনি।

 

যারফলে গ্রামীন এলাকায় স্থানীয় স্তরে সেভাবে আন্দোলন করাযাচ্ছে না। অবস্থা বদলাতে দলের রাজ্য প্রতিনিধিদের বুথস্তর থেকেই নেতা খুঁজতে বলেন দলের সর্বভারতীয় সভাপতি। মিশান ২০২১ এর আগে পুরো পরিকল্পনা করে এগোতে চান অমিত শাহ। তাই রাজ্য নেতাদের সঙ্গে এবার থেকে ঘনঘন বৈঠক অমিত শাহ, জেপি নাড্ডা করবেন বলে দলীয় সূত্রের খবর।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর