ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বৃহন্নলারাদের

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯ ১৯ ০৭ ৪৭   আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১৯ ০৭ ৪৭

রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী  বৃহন্নলারাদের হাতে ভাইফোঁটা।


হক নাসরিন বানু, মালদা:
রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী  বৃহন্নলারাদের হাতে ভাইফোঁটা নিলেন।ভাইফোঁটায় সামিল হয়ে খুব আনন্দিত বৃহন্নলারা। মঙ্গলবার মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকায় নিজেদের বাসভবনে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা ও তার পরিবারের সদস্য সহ ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রসেনজিৎকে দাসকে ফোঁটা দিলেন প্রায় ৩০ জন বৃহন্নলা । তার সাথে আয়োজন করা হয়েছিল রকমারি মিষ্টি , পোলাও মাংস বিভিন্ন রকমের সবজি। বৃহন্নলাদের এই আয়োজনে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ তার শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা।
তৃতীয় লিঙ্গ বৃহন্নলাদেরকে অনেকেই সমাজের এক শ্রেণীর মানুষের কাছে সমালোচনার বিষয়বস্তু হয়ে থাকে। একটু আলাদা ভাবেই দেখে কিন্তু সেই বৃহন্নলাদের এরকম উদ্যোগে তাদের মানবিকতার পরিচয় দেখিয়ে দিয়েছে।এদিন বালুচর এলাকার বৃহন্নলাদের বাসভবনে ভাইফোঁটার আমন্ত্রণে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী তার স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরী , দাদা শুভেন্দু চৌধুরী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাস।  ফুল দিয়ে, শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে প্রাক্তন মন্ত্রীর পরিবারকে অভিনন্দন জানানো হয়। তারপরেই পরম নিষ্ঠার সাথে শুরু হয় এই ভাইফোঁটার অনুষ্ঠান । পরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, এদিনের এই আয়োজন সত্যিই আমাকে মুগ্ধ করেছে। ওদের কাছ থেকে ফোঁটা নিয়েছি । ওদের আশির্বাদ পেয়েছি। সবাইকে সুস্থ এবং ভালোভাবে থাকার কামনা করেছি । এরকম অনুষ্ঠান যেন উনারা করতে পারেন সেই আশাই করবো।আর এই উদ্যোগে সারা দেশের সবাই যদি এগিয়ে আসে এই কামনা করছি।বৃহন্নলাদের পক্ষ থেকে সংগীতা রায় বলেন, আমাদের মতোন মানুষেরা যাতে গোটা দেশজুড়ে ভাইফোঁটার উৎসবে সামিল হতে পারেন এই আশা রাখি । এদিন যতটা পেরেছি ভাইফোঁটার উৎসব পালন করেছি। প্রাক্তন মন্ত্রী ও তার পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এসেছেন আমাদের কাছ থেকে ফোঁটা নিয়েছেন । খুব ভালো লাগছে। এরকম কর্মসূচি আমাদের আগামী দিনেও করে যাব।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর