মুকুল রায়ের দলত্যাগের পর এবার ভাঙন ধরল হরিশ্চন্দ্রপুর বিজেপিতে।
প্রকাশিত: ১৪ জুন ২০২১ ১০ ১০ ৫৭ আপডেট: ১৪ জুন ২০২১ ১০ ১০ ৫৭
মালদা;;১৪জুন: মুকুল রায়ের দলত্যাগ নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি থেকে ফের সপুত্র তো ফিরে গেলেন তৃণমূলে। আর তারপর থেকেই শুরু হয়েছে বিজেপিতে ভাঙ্গনের আশঙ্কা। উঁচু তলা থেকে নিচু তলার সব ক্ষেত্রেই এই আশঙ্কা চিন্তায় রেখেছে বিজেপি নেতৃত্ব্দের। এই আবহতেই ভাঙন ধরল মালদহের হরিশ্চন্দ্রপুর বিজেপিতে। হরিশ্চন্দ্রপুর ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূলে। কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত দখলের দাবি তৃণমূল নেতৃত্বের। এদিকে তৃণমূলের এই দাবিকে কটাক্ষ করেছেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান বিমানবিহারী বসাক। আর এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।ভিঙ্গল গ্রাম-পঞ্চায়েতে মোট ১৩ জন সদস্য রয়েছে। তার মধ্যে ৯জন সদস্য কংগ্রেসের, ৩ জন সদস্য তৃণমূলের, একজন বিজেপির। বিজেপির একজন তৃণমূলে যোগ দেওয়া তে তৃণমূলের সদস্য সংখ্যা হল ৪। তবে পঞ্চায়েত দখলের দাবি করছে তৃণমূল নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অমল চন্দ্র সাহা।এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান, পঞ্চায়েত সমিতির সদস্য আদিত্য মিশ্র, হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান, তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। বর্তমানে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত। কিন্তু তৃণমূল নেতৃত্ব দাবি করছেন এই যোগদানের পর ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত তারা দখল করবেন।যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির পঞ্চায়েত সদস্য অমল চন্দ্র সাহা বলেন," তৃণমূলে যোগদান করতে পেরে খুব ভালো লাগছে। এই দল মা মাটি মানুষের দল। মানুষের জন্য কাজ করে। বিজেপি শুধু ভেদাভেদের রাজনীতি করে। ওখানে থাকতে পারছিলাম না। মমতা ব্যানার্জির আদর্শে তৃণমূল একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করব। নিজের দায়িত্ব পালন করব।" এই প্রসঙ্গে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন," আজ ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য অমল চন্দ্র সাহা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আর অতি শীঘ্রই কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েত আমরা দখল করব। কারণ কিছুদিন আগে এই পঞ্চায়েতের প্রধান ত্রাণ বন্টন নিয়ে দলবাজি করেছিলেন। যা নিয়ে ওই পঞ্চায়েতের অনেক সদস্য ক্ষুব্ধ। তারা প্রধান বদল করতে চাইছেন। আমরা সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই এই পঞ্চায়েত দখল করব।" যদিও তৃণমূল নেতার এই প্রতিক্রিয়াকে তীব্র কটাক্ষ করেছেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান বিমান বিহারী বসাক। তিনি পাল্টা বলেছেন,"আমরা যখন মেজরিটি নিয়ে পঞ্চায়েত দখল করে ছিলাম তখনও বলেছিল পঞ্চায়েত ওদের। এখন বিধানসভা ভোট শেষ হতেই আবার বলছে। এ সব প্রোপাগান্ডা। আর বিজেপির সদস্য কোথায় গেল তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। তবে বিজেপির সদস্যকে নিয়ে যদি তৃণমূলকে পঞ্চায়েত দখল করতে হয় তা তৃণমূলের জন্যই দুর্ভাগ্য। আমাদের সদস্যদের বহুবার ভয় দেখিয়েছে, টাকার প্রলোভন দেখিয়েছে। পঞ্চায়েত তো জনগণের ওরা নিজের মনে করলে করুক। আমার আর বিশেষ কিছু বলার নেই।" এদিকে এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপি নেতার রূপেশ আগরওয়ালা বলেন," বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় যদি ফের তৃণমূলে ফিরে যেতে পারেন। যিনি এর আগে কোন দিন ভোটে জিতেন নি। বিজেপির টিকিটে জিতলেন। ইনি তো সামান্য একজন পঞ্চায়েত সদস্য। যারা এ দল ও দল করে।মূলত তারা কোনো দলের নয়। তারা স্বার্থান্বেষী।যারা বিজেপির প্রকৃত সৈনিক তারা ছিল আছে এবং থাকবে।" এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলবদল বাংলার ফুটবল ময়দানের দল বদলের খেলাকেও হার মানাবে। উঁচু থেকে নিচের স্তর সর্বক্ষেত্রেই চলছেই দলবদলের খেলা। ভোটের আগে বিজেপিতে যোগদানের ঢল নেমেছিল। ভোট শেষ হতেই এখন উলটপুরান। তবে হরিশ্চন্দ্রপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যের এই দলবদল নিয়ে রীতিমতো সরগরম হরিশ্চন্দ্রপুরের রাজনীতি।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
এই বিভাগের আরো খবর
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
