ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মাশরাফিকে টপকে গেলেন তাইজুল

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ১৬   আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ১৬

সিলেট টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর সিকান্দার রাজাকে বোল্ড করার সাথে সাথে টাইগার স্পিনার তাইজুল ইসলাম এক নতুন উচ্চতায় উঠে এসেছেন। মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন তিনি।

সোমবার (৫ নভেম্বর) জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ব্র্যান্ডন টেলরের উইকেট তাইজুল নিয়েছিলেন লাঞ্চের আগে। লাঞ্চের পর জেন তিনি আরও ভয়ানক হয়ে ওঠেন। তার বলে শেন উইলিয়ামস রিভার্স সুইপ করতে গিয়ে তাইজুলের বলে বোল্ড হন। ঠিক পরের বলেই তাইজুলের বলে পিটার মুর শর্টে দাঁড়িয়ে থাকা লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরলে তাইজুলের হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়। 

তাইজুলের পরের ওভারের করা প্রথম বলটি সিকান্দার রাজা ঠেকিয়ে দিয়ে তাইজুলকে হ্যাটট্রিক বঞ্চিত করেন। যদিও তাইজুল পরের বলেই রাজার মিডল স্টাম্প উপড়ে ফেলে দেন। তাতে করে তিনি মাশরাফিকে ছাড়িয়ে যান। তার ওপরে এখন শুধু রয়েছেন সাকিব আল হাসান এবং মোহাম্মদ রফিক। অর্থাৎ টেস্টে সর্বাধিক উইকেট শিকারি ৩ বাংলাদেশী ক্রিকেটারই বামহাতি স্পিনার। 

এর আগে রবিবার (৪ নভেম্বর) জিম্বাবুয়ের রেজিস চাকাভার উইকেট নিয়ে তিনি পেসার শাহাদাত হোসেনকে টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছিলেন তাইজুল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেরা ৫ টেস্ট উইকেট শিকারীদের তালিকা 

সাকিব আল হাসান    -  ৫৩ টেস্টে ১৯৬ উইকেট
মোহাম্মদ রফিক        - ৩৩  টেস্টে ১০০ উইকেট
মাশরাফি বিন মর্তুজা  - ৩৬ টেস্টে ৭৮ উইকেট
তাইজুল ইসলাম         -  ২০* টেস্টে৭৯ উইকেট (প্রতিবেদন লেখা পর্যন্ত)
শাহাদাত হোসেন        - ৩৮ টেস্টে ৭২ উইকেট

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর