ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মহিলা গ্রাহকের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষে

হক নাসরিন বানু

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০ ১৮ ০৬ ২৮   আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৮ ০৬ ২৮

মহিলা গ্রাহকের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ব্যাংক একাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ জানালে মহিলা গ্রাহকের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় দীর্ঘক্ষন ব্যাঙ্ক ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটে, শনিবার সন্ধ্যায়, মালদা ইংরেজবাজার থানার যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে। প্রায় এক ঘন্টা ধরে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘেরাও করে রাখে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা ইংরেজবাজার থানার পুলিশ। তারা ব্যাঙ্ক ম্যানেজারকে মুক্ত করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের বাসিন্দা হাসনারা বিবির এসবিআই যদুপুর শাখার ব্যাংক খাতা থেকে প্রায় পাঁচ হাজার টাকা কাটা যায়। এই ঘটনায় ব্যাংকে অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা গ্রাহক।এরপর শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ মহিলা গ্রাহকের বাড়িতে গিয়ে কেন অভিযোগ করেছে এই বিষয়ে হুমকি দেয় ব্যাঙ্ক ম্যানেজার বলে অভিযোগ।ঘটনাটি জানাজানি হতেই যদুপুর স্ট্যান্ডের কাছে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘেরাও করে রাখে উত্তেজিত গ্রামবাসীরা। যদুপুর এসবিআই ব্রাঞ্চের ম্যানেজার কুন্তল কুমার দাসকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে তারা।
রাত্রি আটটা নাগাদ, পুলিশ তাকে মুক্ত করে থানায় নিয়ে যায়।ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর