ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ভাইপোকে পিটিয়ে খুন করার অভিযোগ কাকার বিরুদ্ধে

হক নাসরিন বানু

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯ ২০ ০৮ ২২   আপডেট: ১০ জুলাই ২০১৯ ২০ ০৮ ২২

ভাইপোকে পিটিয়ে খুন করার অভিযোগ কাকার বিরুদ্ধে। 


গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বচসার জেরে ভাইপোকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানার  গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির অন্তর্গত খড়িবোনা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সামির মিঞা(১৯)। জানা গিয়েছে সামির মিঞার বাবা নুবরুল মিঞা এবং অভিযুক্ত কাকা মুস্তাফা হোসেন এর মধ্যে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়। বচসার জেরে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় মারামারি। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় সামির মিঞা। অভিযোগ, বাঁশের লাঠি দিয়ে অভিযুক্ত কাকা ভাইপোর উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আঘাত লাগে তার মাথায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সারারাত চিকিৎসা চলার পর বুধবার ভোরে মৃত্যু হয় সামির মিঞার। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। 
 প্রতিবেশী ফিরোজ আহমেদ জানিয়েছেন,সামির মিঞার বাড়িতে একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের গন্ডগোল বাধে। সেই গন্ডগোল থামাতে গিয়ে কাকার হাতে আক্রান্ত হয় ভাইপো। লাঠির আঘাতে গুরুতর জখম হয় সে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।  আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর বুধবার ভোরে মৃত্যু হয় সামিরের। অভিযুক্ত কাকা পলাতক। অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মালদা গোলাপগঞ্জ ফাঁড়িতে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর