ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বোনের শেষকৃত্য করে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে বচসার কান ছিঁড়ল

হক নাসরিন বানু

প্রকাশিত: ৬ জুলাই ২০১৯ ২৩ ১১ ২০   আপডেট: ৬ জুলাই ২০১৯ ২৩ ১১ ২০

বোনের শেষকৃত্য করে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে বচসার  কান ছিঁড়ল দাদার।


খুড়তুতো বোনের শেষকৃত্য করে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে ইটের আঘাতে কান ছিঁড়ল দাদার। তাকে বাঁচাতে গিয়ে আহত তার ছেলেও। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে মালদা পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম,সীতেশ সরকার(৩৮)। তার ছেলে করণ সরকার(১৮)। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী দশরথ সরকার পলাতক।  জানা গিয়েছে রিকা সরকার(২০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবতীর অসুস্থতার কারনে মৃত্যু হয়। তার সৎকার্য করার জন্য স্থানীয় একটি শ্মশানে নিয়ে যাওয়া হয় তার দেহ।  শেষকৃত্য করার পর বাড়ি ফিরে কে কত খরচ করবে তা নিয়ে বচসা শুরু হয়।
অভিযোগ, সেই সময় দশরথ সরকার ইট দিয়ে হামলা চালায় সীতেশ সরকারের উপর। ইটের ঘায়ে তার বাঁ কান ছিঁড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার ছেলে করন সরকার। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
 আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা।রাতেই তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা।আহত সীতেশ সরকার জানিয়েছেন, তার খুড়তুতো বোনের মৃত্যুর পর তারা সৎকার্য করতে স্থানীয় একটি শ্মশানে যায়। সেখান থেকে ফিরে হঠাৎ করে গালিগালাজ দিতে শুরু করে দশরথ সরকার। সেই ঘটনার প্রতিবাদ করতেই ইট দিয়ে তার উপর হামলা চালায় অভিযুক্ত। তাকে বাঁচাতে গিয়ে তার ছেলেকেও ইট দিয়ে মারা হয় বলে অভিযোগ। বর্তমানে দুজনেই মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ করার কথা বলেছেন তিনি।
জানা গিয়েছে, আহতর কানে ৮টি সেলাই পড়েছে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে মালদা পুখুরিয়া থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর