বিএনপির প্রবীণ নেতা তরিকুল ইসলাম আর নেই
জাগরণ রিপোর্ট:
প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ৫৩ আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ৫৩
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক জননেতা তরিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির এই সিনিয়র নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। নেতাকর্মীরা প্রথমে হাসপাতালে ও পরে তার শান্তিনগরের বাসায় জড়ো হতে থাকেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বে) রুহুল কবির রিজভী জানান, দলের সিনিয়র এই নেতার মৃত্যুতে আগামীকাল সোমবার শোকদিবস পালন করবে বিএনপি। শোকদিবসে দলের কার্যালয়ে কালো পতাকা ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির দৈনিক জাগরণকে জানান, বিকাল ৫টা ৫ মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরিকুল ইসলাম মারা যান। মৃত্যুকালে প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৭৩ বছর। গত ১৩ অক্টোবর তরিকুল ইসলামকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এর আগে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালেও তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় তরিকুলের মরদেহ তার শান্তিনগরের বাসভবনে নেয়া হচ্ছিল। রাতে তার মরদেহ শাহবাগে বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে।
দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দৈনিক জাগরণকে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের জানাজা সোমবার সকাল ১০ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এরপর সোয়া এগারোটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় যশোর ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিগত চারদলীয় জোট সরকারের সময় তথ্য এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করা তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত কয়েক বছরে একাধিকবার তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন।
প্রবীণ এই নেতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহŸায়ক ড. কামাল হোসেন, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ অন্য নেতারা।
তরিকুল ইসলাম বাংলাদেশ সরকারের চার বার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। রাজনৈতিক এই ব্যক্তিত্ব যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক লোকসমাজ’ পত্রিকার প্রকাশকও ছিলেন।
১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে জন্মগ্রহণ করেন তরিকুল ইসলাম। পিতা মরহুম আলহাজ আব্দুল আজিজ একজন ব্যবসায়ী ছিলেন। মাতা মৃত মোসাম্মৎ নূরজাহান বেগম ছিলেন একজন গৃহিণী। তরিকুল ইসলাম দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী নারগিশ ইসলাম ছিলেন কলেজের শিক্ষক। দুই সন্তানের মধ্যে বড় ছেলে অমিত ইসলাম বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। ছোট ছেলে সুমিত ইসলাম রাজনীতির পাশাপাশি ব্যবসা করেন।
বিএনপি তথা দেশের প্রবীণ এই রাজনীতিবিদ তরিকুল ইসলাম তার রাজনৈতিক জীবন শুরু করেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অনুসারী হিসেবে। মওলানা ভাসানীর ইন্তেকালের পর তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র রাজনীতির সঙ্গে যোগ দেন। দীর্ঘদিন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন শেষে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রাজনীতিবিদ তরিকুল ইসলাম এক সময় যশোর সরকারি সিটি কলেজে বাংলা বিভাগের উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। তিনি এক সময় যশোর পৌরসভার নির্বাচিত মেয়রও ছিলেন। তরিকুল ইসলাম ১৯৫৩ সালে যশোর জিলা স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। ১৯৬১ সালে তিনি ওই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৩ সালে তিনি যশোর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে আইএ এবং ১৯৬৮ সালে একই কলেজ থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) ডিগ্রি লাভ করেন।
১৯৬৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেন।
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
