বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
পুষ্প প্রভাত ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ০৮ ০৮ ৪৫ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৮ ০৮ ৪৫
বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
পুষ্প প্রভাত টিম, কলকাতা : তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পরও বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কীভাবে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হল, তা নিয়ে স্পিকার রথীন্দ্র বসুর ভূমিকা প্রশ্নের মুখে। এ বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে বুধবার একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও জানতে চান, বহিষ্কারের চিঠি পাওয়ার পরও কীভাবে স্পিকার ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে গ্রহণ করলেন।
বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা পায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম মনোনীত করে ৯ মে স্পিকারের কাছে চিঠি পাঠান। অভিযোগ, সেই চিঠির ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হয়নি। পরে ওই চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠে।
এরপর ১ জুন দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু ৩ জুন তৃণমূলের একাংশের বিধায়কদের সমর্থনপত্রের ভিত্তিতে স্পিকার ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হন শোভনদেব।
শুনানিতে বিচারপতি রাও প্রশ্ন তোলেন, প্রথম চিঠির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বাধা কোথায় ছিল এবং সই জালিয়াতির অভিযোগ উঠলে কেন দুই পক্ষকে ডেকে শুনানি করা হয়নি। তাঁর পর্যবেক্ষণ, প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি মেনে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। পাশাপাশি তিনি জানতে চান, বহিষ্কারের চিঠি পাওয়ার পরও কীভাবে একজন বহিষ্কৃত ব্যক্তিকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হল।
স্পিকারের পক্ষে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য দাবি করেন, প্রথম চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন ছিল এবং পরে ৫৮ জন বিধায়ক সশরীরে উপস্থিত হয়ে ঋতব্রতের প্রতি সমর্থন জানান। সেই কারণেই সংখ্যাগরিষ্ঠের মতকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঋতব্রতের পক্ষে আইনজীবী জয়দীপ কর বলেন, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সমর্থনই প্রধান বিষয়। তাঁর দাবি, ঋতব্রতের পক্ষে ৫৮ জন বিধায়কের সমর্থন রয়েছে এবং দলত্যাগবিরোধী আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ হয়নি।
শোভনদেবের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, বিরোধী দলনেতা মনোনয়নের অধিকার রাজনৈতিক দলের, বিধায়ক দলের নয়। দলীয় নেতৃত্ব শোভনদেবকে মনোনীত করেছিল, তাই স্পিকারের উচিত ছিল সেই সিদ্ধান্ত কার্যকর করা। বহিষ্কৃত কাউকে বিরোধী দলনেতা করা আইনসঙ্গত নয় বলেও তিনি দাবি করেন।
সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত রায়দান স্থগিত রেখেছে। বিচারপতি কৃষ্ণ রাও বৃহস্পতিবার সকালে এই মামলার রায় ঘোষণা করবেন।
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- কবিতা - গুমোট আবহাওয়া
- শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
- রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,
- বিয়ের প্রলোভন, তারপর লখনউ যাত্রা—CCTV ভেস্তে গেল পরিকল্পনা
- ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি
- কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
- কবিতা - ছন্দ
- কবিতা - মুগ্ধময় বসন্ত
- কবিতা - মুগ্ধময় বর্ষা
- প্রবল ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন, ধুলিয়ান-পাকুর রোডে গাছ ভেঙে যান চলাচলে বাধা
- সুতির বহিতালীতে পুলিশের হানা, উদ্ধার ৯০০ গ্রাম সোনা ও ১১ লক্ষ টাকা; গ্রেফতার এক
- ঋতব্রতকে চেয়ে চিঠি
- নবান্নে একমঞ্চে তৃণমূল
- অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে প্রশ্নের ঝড়, আবেদনপত্র সংগ্রহে আগ্রহ কম গ্রামবাসীদের
- ঈদের খুশি মুহূর্তে বিষাদ, শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু জামাইয়ের
- কবিতা - বিপন্ন
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
