ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বর্ধমান বিজ্ঞান কেন্দ্র ও সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে জেলায় ভ্রা

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯ ০৭ ০৮   আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯ ০৭ ০৮

বর্ধমান বিজ্ঞান কেন্দ্র ও সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে জেলায় ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী।

মালদা:

বর্ধমান বিজ্ঞান কেন্দ্র ও সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে সোমবার থেকে তিনদিনের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী শুরু হলো মালদা উচ্চ বালিকা বিদ্যালয়ে। এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীতে একটি বাসে করে ২০টি বিজ্ঞান মডেল প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি এই উপলক্ষে মালদা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা তাদের তৈরি মডেল ও হস্তশিল্পের একটি প্রদর্শনী করছে। এই দুটি প্রদর্শনীতে মালদা উচ্চ বালিকা বিদ্যালয় তো বটেই এমনকি ইংরেজবাজার শহরের একাধিক স্কুলের ছাত্রীরা এই প্রদর্শনী দেখতে আসছে। আগামী ২৫ তারিখ পর্যন্ত এই প্রদর্শনী চলবে। পাশাপাশি বিজ্ঞান নিয়ে সচেতনতায় প্রজেক্টরের মাধ্যমে ছাত্রীদের বিভিন্ন মডেল দেখানো হয়। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের পক্ষে আবির বিশ্বাস বলেন, যেসব এলাকায় বিজ্ঞান কেন্দ্র নেই সেখানকার ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা উদ্বুদ্ধ করতে এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন। মালদা উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা চট্টোপাধ্যায় বলেন, বর্ধমান বিজ্ঞান কেন্দ্র ও সমগ্র শিক্ষা মিশনের তরফে আমাদের স্কুলে একটি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে। পাশাপাশি আমাদের স্কুলের ছাত্রীদের তৈরি বিজ্ঞান মডেল ও বিভিন্ন হস্তশিল্প নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে বিভিন্ন স্কুলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর