ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ফের সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা,

পল মৈত্র

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯ ০৭ ৫০   আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯ ০৭ ৫০

ফের সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা, 

 দক্ষিন দিনাজপুরঃ

 সত্য ঘটনা তুলে ধরতে বাঁধা দিয়ে সাংবাদিকদের জেলে ভরার হুমকি  দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার  বংশীহারী বিডিও সুদেষ্ণা পালের ।  মেজাজ হারিয়ে সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করেন তিনি। সত্য ঘটনা তুলে ধরার চেষ্টার কারনে শুধু সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করাই নয়, সত্য ঘটনা তুলে ধরতে ছবি তোলার কারনে সাংবাদিককে জেলে পোরার হুমকিও দেন বিডিও। ঘটনায় অভিযুক্ত বিডিও সুদেষ্ণা পাল-এর ভূমিকায় নিন্দার ঝড় দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গ জুড়ে। সোমবার এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের। জানা গেছে সোমবার উদ্যান পালন দপ্তর থেকে উপভোক্তাদের দেওয়ার গাছ নিয়ে আসে গাছের একটি  বরাত পাওয়া একটি সংস্থা। দেখা যায় গাছগুলির বেশীরভাগ সংখ্যকই মরা এবং পচা। এমনকি সাধারণ মানুষদের অনেকের বোধগম্যের উপযোগী নয় এগুলি গাছ না আবর্জনার স্তুপ। যা দেখে সাধারণ মানুষিরাও প্রশ্ন তোলেন যে এই গাছগুলি রোপনের অযোগ্য। এবং যে ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌছে সরকারিভাবে বরাত পাওয়া বিতরণের জন্য আনা মরা ও পচা গাছগুলির ছবি তুললে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন বংশীহারী ব্লকের বিডিও সুদেষ্ণা পাল। পুরো ঘটনা ক্যামেরা বন্দী হতে দেখে বংশীহারী ব্লকের বিডিও সুদেষ্ণা পাল গাছগুলি বরাত পাওয়া সংস্থাকে ফিরিয়ে দিলেও ঘটনার পর ঐ বেসরকারি চ্যানেলের সাংবাদিককে ছবি তোলার কারনে জেলে পোরার হুমকি দেন। সত্য ঘটনা তুলে ধরার কারনে বিডিও সুদেষ্ণা পালকে  সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করা এবং  হুমকি দেওয়ার ঘটনা চাউড় হতেই দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তরবঙ্গ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সেই সঙ্গে সাধারণ মানুষরা প্রশ্ন তুলতে আরম্ভ করেছে যে তাহলে কি বিডিও কিছু আড়াল করতে চেয়েছিল, যা আড়াল না হওয়ায় বিডিও-র অসংবিধানিকভাবে ক্ষমতা জাহির করা রোষের মুখে সাংবাদিকরা। কি কারনে বিডিও-র এমন ব্যবহার তা জানতে ঘটনার পরে সাংবাদিকদের পক্ষ  থেকে বিডিও সুদেষ্ণা পাল-এর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও উনি(বিডিও) ফোন ধরেননি। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর