ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত আদিবাসী কিশোর

পুষ্পপ্রভাত ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০ ২১ ০৯ ৫১   আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ২১ ০৯ ৫১

পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত আদিবাসী কিশোর।


পেটের দায়ে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদা হরিশ্চন্দ্রপুর এলাকার এক আদিবাসী কিশোরের। নতুন বছরের পঞ্চম দিনেই বাড়ি ফিরলো আদিবাসী মুকেশ মুশরের নিথর দেহ। শোকের ছায়া এলাকায়। ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে গর্তে মাটিচাপা পরে গিয়ে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে ঐ তরুণ কিশোরের। 
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুশডাঙি গ্রামের বাসিন্দা মুকেশ(১৬)। প্রায় দুই মাস আগে স্থানীয় এক ঠিকাদার জাকির হোসেন স্মার্ট মোবাইল ও টাকার প্রলোভন দেখিয়ে দাদনে অগ্রিম কিছু টাকা দিয়ে পাইপলাইন ও ড্রেনের কাজ করার জন্য আসাম গোয়াহাটির নাইপার এলাকায় কাজ করতে পাঠান। শনিবার আসাম গোয়াহাটির নাইপার থেকে শ্রমিকেরা তাদের বাড়িতে ফোন করে জানান যে মুকেশ প্রায় ছয় ফিট গর্তে ইট বসানোর সময় মাটি ধসে তার উপরে পড়ে যায় এবং ঘটনাস্থলে মারা যায়। ক্রেন দিয়ে মাটি তুলে মৃতদেহটিকে উদ্ধার করে নাইপার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। ছেলের মৃত্যু দেহের অপেক্ষায় বাবা-মা আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা অপেক্ষায় রয়েছে।এরপর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়।মৃত মুকেশের মা লীলা মুশর জানান, বাড়ির কাউকে না বলেই ছেলেকে মোবাইল কিনে দিয়ে ও টাকার লোভ দেখিয়ে এলাকার স্থানীয় শ্রমিকদের সঙ্গে কাজ করতে পাঠিয়ে দেন। এদিন মা ও ছেলে দুজনেই মাঠে ধান কাটছিলাম। স্থানীয় ঠিকাদার জাকির হোসেনের পরামর্শে ছেলে আগেই বাড়ি চলে আসে। তারপর বাড়িতে এসে দেখি ছেলে নেই।খোঁজাখুঁজির পরের  দিন জানতে পারি তার ছেলেকে ভিন্ন রাজ্যে কাজ করতে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন।তার মা আরো জানান, তারা দিন আনে দিন খায়। স্বামী অসুস্থ কাজ করতে পারে না। স্বামী-স্ত্রী ওচার ছেলেকে নিয়ে তার অভাবের সংসার। মুকেশ মিশর কনিষ্ঠ ছেলে। অসুস্থ বাবার সঙ্গেই সবসময় থাকতো। ছেলেকে হারিয়ে বাবা আরও অসুস্থ হয়ে পড়েছে।মৃত্যুর খবর ঠিকাদারের কাছে জানতে চাইলে সে পুরোপুরি মিথ্যা বলে যে তার ছেলে সামান্য আঘাত পেয়েছে এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে। গতকাল বিকেল চারটার সময় জানতে পারে তার ছেলে গর্তে মাটি চাপা পড়ে মারা গেছে। থানায় অভিযোগ করতে গেলে ঠিকাদারের বাবা মান্নান হাজী তাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, যে পুলিশ কে বলেও তার কিছু ক্ষতি করতে পারবে না বলে জানান।
পুলিশ সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুর এলাকার কুশডাঙি গ্রামের প্রায় ৪০ জন কিশোর এই এলাকায় কাজ করে। এরা সকলেই আদিবাসী সম্প্রদায়ের। সমাস নিজ এলাকায় থাকে ছমাস ভিন্ন রাজ্যে কাজ করতে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,এর আগেও দুমাস আগে (৮.১১.২০১৯)এই এলাকার আরেক কিশোর শহিত মুশর এই ধরনের কাজ করতে গিয়ে মারা যায়।মৃত সহিত মুশরের দাদা সিপি মুশর, জানান তার কনিষ্ঠ ভাইকে জাকির হোসেন ভিন রাজ্যে কাজ করতে পাঠালে দুমাসের মধ্যেই সেও গর্তে মাটি চাপা পরে মারা যায়। কোম্পানির পক্ষ থেকে ৩ লক্ষ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিলেও তারা এখনো পর্যন্ত টাকা পায়নি বলে অভিযোগ।দুই পরিবারের অভিভাবকেরা হরিশ্চন্দ্রপুর থানায় ঠিকাদারের নামে অভিযোগ দায়ের করেছে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মৃত্যুর রহস্য তদন্ত শুরু করেছে।ঠিকাদার মৃতুর খবর পেতেই বাড়ি থেকে উধাও। তার খোঁজে তল্লাশি শুরু করেছে মালদা হরিশচন্দ্রপুর থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর