ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পড়াশোনা হয় না স্কুলে,নামেই সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০ ২৩ ১১ ২৬   আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ২৩ ১১ ২৬

পড়াশোনা হয় না স্কুলে,নামেই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পড়াশোনা হয় নাই স্কুলে,নামেই সরকারী প্রাথমিক বিদ্যালয়। ছোট ছোট শিশুদের দিয়ে স্কুল ঘর থেকে মাঠ পরিষ্কার করানো হয় এই সরকারি প্রাথমিক স্কুলে। স্কুল শিক্ষকেরা এমনই নিধান দিয়েছেন ছোট ছোট শিশুদের। তাই প্রতিদিন রেওয়াজ মত শিশুরা বিদ্যালয়ে আসে আর ঝাঁটা হাতে ঝাড় দেয় বিদ্যালয় ক্যাম্পাস। মালদা  জেলার রতুয়া ১নং ব্লকের বাজিতপুর সিএস  প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশটা ঠিক এমনই।এই এলাকার একটি আইসিডিএস সেন্টারে যাওয়ার সময় রতুয়া ১নং  ব্লক আধিকারিকের নজরে পড়ে দৃশ্যটি। এরপর লজ্জা পেয়ে ক্যামেরা থেকে মুখ লুকিয়ে এলাকা ছাড়েন। 
এই বিদ্যালয়ে ১২৪জন ছাত্র ছাত্রী রয়েছে। চার জন শিক্ষক ও এক পার্শ্ব শিক্ষক রয়েছে। ঘর রয়েছে পাঁচটি। প্রতিদিন বিদ্যালয় দশটায় খোলে। ছাত্র ছাত্রী উপস্থিত হয়। কিন্তু শিক্ষকেরা কোনদিন সময় মতন আসেন না বলে অভিযোগ অভিভাবকদের। ছাত্র ছাত্রীদেরও অভিযোগ পঠন পাঠন হয় না স্কুলে। বিদ্যালয়ে আসে আর শিক্ষকদের আদেশমত ঝাঁটা হাতে বিদ্যালয় ক্যাম্পাস ঝাড় দেয়। তারপর খেলাধুলা করে বাড়ি চলে যায়।বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক কমলা কুন্ডু জানান ঝাঁড় দেওয়ার কোন নির্দেশ দেওয়া হয় নি। ছাত্র ছাত্রীরা নিজেরাই ঝাঁড় দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন দাস জানান এমন কোন নির্দেশ দেওয়া হয় নি। ছাত্র ছাত্রীরা নিজেরা ঘর নোংরা করে। আর তারা নিজেরাই পরিষ্কার করে।দেরী করে স্কুলে তারা আসেন না। পঠন পাঠন হয় স্কুলে। তবে অভিভাবকদের অভিযোগ এই স্কুলে পঠন পাঠন নয়। ছাত্র ছাত্রীদের ঝাঁড় দেওয়া শেখানো হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর