ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

নিজ রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক বি এস এফ জওয়ান

দিদারুল ইসলাম

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯ ২২ ১০ ৪৩   আপডেট: ২ নভেম্বর ২০১৯ ২২ ১০ ৪৩

নিজ রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক বি এস এফ জওয়ান


কৈলাশহর ২ নভেম্বর:- কৈলাশহরের মাগুরুলির সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ ২০ নং বাহিনীর জওয়ানরা। মাগুরুলি এলাকায় রয়েছে বিএসএফ-এর একটি বিওপি। এই বিওপিতে ডি- কোম্পানির হাবিলদার হিসাবে  কর্মরত ছিল শম্ভুজী কেশব ভোঁসলে। শুক্রবার রাতে রহস্য জনক ভাবে কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে খবর চাউর হয় কৈলাশহরের মাগুরুলির সীমান্ত এলাকায় থাকা বিএসএফ-এর  বিওপি-তে এক জওয়ান নিজ রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। সাথে সাথে সাংবাদিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু প্রাথমিক ভাবে অজ্ঞাত কারনে সাংবাদিকদের বিএসএফ-এর  বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আটকে দেয় বিএসএফ। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে ইরানী থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপক ভট্টাচার্য, মহকুম পুলিশ আধিকারিক চন্দন সাহা সহ অন্যান্যরা। পুলিশের উপস্থিতিতে নিহত জওয়ানের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপক ভট্টাচার্য জানান প্রাথমিক ভাবে মনেহচ্ছে নিহত জওয়ান আত্মহত্যা করেছে। তিন রাউন্ড গুলি চালানো হয়েছে। নিহত জওয়ানের বাড়ি মহারাষ্ট্রের সাতরা জেলার তারাগাও।তবে নিহত জওয়ান আত্মহত্যা করেছে নাকি তার পিছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে তার তদন্ত করছে পুলিশ। নিহত জওয়ান যদি আত্মহত্যা করে থেকে তবে কেন সে আত্মহত্যা করেছে, প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।

থেকে-গুলি-চালিয়ে-আত্মঘাতী-এক-বি-এস-এফ-জওয়ান/2107

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর