ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

নরসিংদীতে জঙ্গি বিরোধী অভিযান, আত্মসমর্পণ নইলে আকশ্যান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮ ১৪ ০২ ২৩   আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৪ ০২ ২৩

ছবি সূত্রঃ বাংলা ট্রিবিউন

ছবি সূত্রঃ বাংলা ট্রিবিউন

নরসিংদীর মাধবদী ও শেখেরচরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়ির আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ইতোমধ্যে এলাকাবাসীকে সরিয়ে নিতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যেই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়াও পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই অভিযান শুরু হবে বলে জানা গেছে

সোমবার রাত ১০টার থেকে মঙ্গলবার সকাল ১০টা পযর্ন্ত বাড়ি দুটি ঘিরে রেখেছে বাহিনীর সদস্যরা।

মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ নামে একটি ভবনে গত ৬ মাস আগে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা হাফিজ ভূইয়া নামে এক ব্যক্তি বাসাটি ভাড়া নেন।

ভবনটিতে জঙ্গি কর্মকাণ্ড চলছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতর থেকে লাইট বন্ধ করে দেয় তারা।

এ দিকে সদর উপজেলার শেখেরচরের দিঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কে বিল্লাল মিয়ার ৫তলা বিশিষ্ট আরেকটি ভবনে জঙ্গি আস্তানার খবর পায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

পুলিশের একটি বিশেষ সূত্রে জানা যায় পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযান শুরু হবে বলে জানা গেছে।

ঘিরে রাখা বাড়ি দুটিতে নারী-পুরুষসহ পাঁচজন জঙ্গি রয়েছে বলে ধারণা পুলিশের। এ দিকে রাতেই ওই দুটি বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সড়িয়ে নেয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) থান্ডার খায়রুল হাসান সাংবাদিকদের বলেন, সাত তলা বাড়িটির এক তলা থেকে তিন তলা পর্যন্ত মিততাহুল জান্নাহ হমিলা মাদরাসা। আমরা গোপন সূত্রে তথ্য পেয়েছি দুটি বাড়িতে ৫ জন জঙ্গি অবস্থান করছে।

 

 

সূত্রঃ জাগোনিউজ২৪.কম

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর