আলোচনা অব্যাহত থাকবে
দাবি না মানলে আন্দোলন
জাগরণ প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ২৯ আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ২৯
জনগণের দাবি হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট একটি নির্বাচনকালীন সরকার চায়। এটাতে সরকার যদি না মনে তাহলে আন্দোলনের মাধ্যমে আমরা তা আদায় করবো।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দ্বিতীয় দফা সংলাপ শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন
সংলাপে দাবি আদায়ে কোনো আশার আলো দেখছেন কি না- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এখানে আশার কোনো প্রশ্ন নেই। ‘ সংলাপ ফলপ্রসূ হয়েছে কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলপ্রসূ সেটা তো বোঝা যাবে না। আমরা বলেছি, আলোচনা অব্যাহত থাকবে।
সংলাপে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কী আলোচনা হয়েছে প্রশ্ন করা হলে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘৭ দফার প্রথম দফাটাই ছিলো বেগম খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনকালীন সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন। বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে অবশ্যই আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা জোর দিয়ে বলেছি যে, তিনি তো আইনগতভাবে মুক্তি পাওয়ার যোগ্য, জামিন পাওয়ার যোগ্য।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তির বিষয়ে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ৭ দফা দাবির মধ্যে প্রথম দাবিই ছিল বেগম জিয়ার মুক্তি। এরপর সরকারের পদত্যাগ ও ইসি পুনর্গঠন। এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে আমরা প্রস্তাব করেছি, এ বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনা করবো।
তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, তারা (সরকার) বলেছেন, তফসিল ঘোষণার সঙ্গে এই আলোচনা কোনো সম্পর্ক থাকবে না। প্রয়োজনে তফসিল আবার পরেও ঘোষণা করা যেতে পারে।
কর্মসূচির বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, আমরা আগামীকাল রোডমার্চ করে রাজশাহী যাচ্ছি। পরের দিন সেখানে জনসভা করব।
ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির মধ্যে কয়টা দাবি সরকার মেনেছে, আর কয়টা মানেনি- এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন, পুরোটাই আমরা বিবেচনা করছি। নিজেদের মধ্যে আলোচনার পরে জানাবো।
খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমরা এধরনের কোনো প্রস্তাব করি নাই। কোনো আলোচনাও হয়নি। তবে মুক্তি ব্যাপারে আলোচনা হয়েছে যে, তিনি তো আইনগতভাবেই জামিন পাওয়ার যোগ্য।
নির্বাচনের তফসিল ঘোষণা করলে ইসির উদ্দেশে পদযাত্রা করবেন কি না জানতে চাইলে ফখরুল বলেন, এ বিষয়ে আমাদের কর্মসূচি তো দেয়াই আছে।
ঐক্যফ্রন্টের কোন দাবিই মানা হয়নি সুতরাং সংলাপে সমস্যা সমাধান সম্ভব কি না- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সংলাপকেই আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। এখনও আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।
নির্বাচনকালীন সরকারের জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১০ জন উপদেষ্টার নাম প্রস্তাব করা হয়েছে কি না-জানতে চাইলে ফখরুল বলেন, আমরা চাচ্ছি জনগণের দাবি। সরকার এটা না মানলে ভাল। না মানলে আন্দোলন করে আদায় করবো।
প্রথমবারের সংলাপ শেষে আপনারা বলেছেন, আপনারা সন্তষ্ট না- আজকের (বুধবার) সংলাপে কী পেলেন- ফখরুল বলেন, সন্তুষ্ট ও অসন্তুষ্টের বিষয় না। আমরা আমাদের দাবি নিয়ে গিয়েছিলাম।
তিনি বলেন, সংলাপ আন্দোলনেরই একটা অংশ। দাবি না মানলে আরও আন্দোলন হবে। আলোচনা ভালো না হলে জনগণকে সঙ্গে নিয়ে ভালোর পথে আনা হবে। তবে সরকার বলেছে, সুযোগ আছে আলোচনার। সেই সুযোগটা থাকবে। সুতরাং সন্তুষ্ট-তন্তুষ্ট বাদ দেন। এ বিষয়ে এখন বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি, জনগণকে নিয়েই আমরা দাবি আদায় করবো।
সংলাপ সংঘাতের দিকে যাচ্ছে, না কি শান্তিপূর্ণ অবস্থা থাকবে- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই দায়-দায়িত্ব সম্পূর্ণ সরকারের। দাবি না মানলে কঠোর আন্দোলনে যে পরিণতি হবে তার দায় সরকারকেই নিতে হবে। আলোচনার সুযোগ এখনও আছে। স্থিতিশীল শান্তিপূর্ণ অবস্থায় সমাধানে পৌঁছাতেই শেষ অব্দি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মির্জা ফখরুলের এ বক্তব্যের প্রতি সমর্থন জানান ড. কামাল হোসেন। তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, সবকিছু একটা স্থিতি ও শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে হোক। কিন্তু বল তো সরকারের কোর্টে।
নির্বাচনকালীন সরকারের সুযোগ সংবিধানের মধ্যে নেই- ওবায়দুল কাদেরের এই বক্তব্যর বিষয়ে ফখরুল বলেন, এই কথা বলার অর্থই হচ্ছে, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। জনগণের দাবির প্রতিও তাদের কোনো শ্রদ্ধা নেই।
ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে উপস্থিত ছিলেন। তারা হলেন- বিএনপি মহাসচিব ও জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আবদুল রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এসএম আকরাম, সুলতান মোহাম্মদ মনসুর।
সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন, ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, আনিসুল হক, দীপু মনি ও শ ম রেজাউল করিম। এছাড়া শরিক দলের মধ্যে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
এর আগে ১ নভেম্বর প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সেই সংলাপে ঐক্যফ্রন্ট সরকারের কাছে মোট ৭ দফা দাবি উত্থাপন করে।
এফসি/এমটিআই
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
