ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

জাবি ভর্তি : মাদরাসার আলাদা মেধা তালিকা কেন অবৈধ নয়- হাইকোর্ট

আদালত প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ১০   আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ১০

আগামী ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)প্রথমবর্ষ স্নাতকে (সম্মান) সি ইউনিটে ভর্তি পরীক্ষায় মাদরাসা শিক্ষার্থীদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করে ।সাজ্জাদুল ইসলামসহ তিন ভর্তিচ্ছু শিক্ষার্থীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল দেন আদালত।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান, ভর্তি কমিটির সচিব এবং কলা ও মানবিক অনুষদের ডিনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমরান এ সিদ্দিক ও আবু রায়হান উদ্দিন। আগামী ১৮ নভেম্বর সি ইউনিটের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা আছে।

গণমাধ্যমকে ইমরান এ সিদ্দিক জানান, ১৯৭৩ এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও ১৯৮৫ সালের আইন অনুসারে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরা সমমানের অধিকারী।কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষা সিইউনিটে (কলা ও মানবিক অনুষদ) মেধা তালিকায় মাদরাসা শিক্ষার্থীদের জন্য আলাদা ক্যাটাগরি তৈরি করা হয়েছে, এটা বৈষম্যমূলক, সংবিধানের ২৭ অনুচ্ছেদের লঙ্ঘন। এ কারণে আদালত এক সপ্তাহের রুল জারি করেছে। বিশেষ বার্তা বাহকের (স্পেশাল ম্যাসেঞ্জার) মাধ্যমে এ আদেশ পাঠাতে বলা হয়েছে।

 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর