ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

খয়রাশোলের ২টি গ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষে জখম উভয় পক্ষের ৩জন

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১ ২০ ০৮ ৪৩   আপডেট: ২৯ মার্চ ২০২১ ২০ ০৮ ৪৩

বীরভূমের খয়রাশোলের ২টি গ্রামের পৃথক ২টি ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনল। যখম উভয়পক্ষই হাসপাতলে ভর্তি । প্রথম ঘটনাটি ঘটে খয়রাশোলের বেলেডাঙ্গা গ্রামে। বিজেপি কর্মী রঞ্জিত বাউরি ও তার দিদি শ্যামলী বাউরি অভিযোগ করেন তারা গ্রামের একটি কীর্তনের আসরে গেছিলেন। সেখানে তাদের তৃণমূল কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই ওই বিজেপি কর্মীদের মারধর করেন তৃণমূল কর্মীরা বলে অভিযোগ বিজেপি কর্মীদের।বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই বিজেপি কর্মী।

অপরদিকে খয়রাশোলের বাঘাশলা গ্রামেও তৃণমূলের সাথে বিজেপির ঝামেলা বাধে । বাঘাসোলা গ্রামের তৃণমূল কর্মী সন্ন্যাসী বাগদি অভিযোগ করেন তারা বাড়িতে থাকাকালিন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ সাহা তার বিজেপি কর্মীদের নিয়ে ভোট প্রচারে আসেন। তারা তৃণমূল কর্মী সন্ন্যাসী বাগদিকে বিজেপি করার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় । এরপরই বিজেপি কর্মীরা বিজেপি প্রার্থী অনুপ সাহার সামনেই তৃণমূল কর্মীকে মারধর করেন বলে অভিযোগ করেন তৃণমূল কর্মী সন্ন্যাসী বাগদি । ফলে জখম হন ওই তৃণমূল কর্মী। যখম ওই তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নাকরাকন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর