খবরের জেরে, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মেয়ের পাশে প্রশাসন l
প্রকাশিত: ৭ জুন ২০২১ ১৭ ০৫ ৫৬ আপডেট: ৭ জুন ২০২১ ১৭ ০৫ ৫৬
খবরের জেরে, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মেয়ের পাশে প্রশাসন, আচমকাই হাওয়াই চটি পায়েই অসহায় পরিবারের বাড়িতে হাজির মহকুমা শাসক, করে দিলেন স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা
মালদা;০৭জুন: খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন।জটিল রোগে আক্রান্ত দিনমজুরের মেয়ের পাশে মহকুমা শাসক।করে দিলেন স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা।সাথে দিলেন সবরকম সাহায্যযের আশ্বাস। মালদহের হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ছত্রক গ্রামের হতদরিদ্র দিনমজুর নুর সালামের বড় মেয়ে নুর ফাতেমা (৯), এক বছর ধরে জটিল রোগে আক্রান্ত।মেয়ের চিকিৎসা প্রায় এক বছর ধরে চালিয়েছে পরিবার। কিন্তু বর্তমানে লকডাউনে টাকার অভাবে থেমে গেছে চিকিৎসা।চিকিৎসার অভাবে মৃত্যু শয্যায় রয়েছে নুর ফাতেমা।
সেই খবর প্রচারিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে।সরকার এবং প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিল ওই পরিবার।অবশেষে খবরের জেরে অসহায় ওই পরিবারের পাশে প্রশাসন। সোমবার হঠাৎই হাওয়াই চটি পায়ে নিজের দপ্তর থেকে সোজা নূর সালামের বাড়িতে গিয়ে হাজির হয় চাঁচল মহাকুমার মহকুমা শাসক সঞ্জয় পাল। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বিডিও পার্থ দাস, চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস। পরিবারের লোকের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা করে দিয়েছেন। অসুস্থ মেয়েটিকে দেখেন। সব রকম ভাবে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিকে প্রশাসনিক কর্তাদের পাশে পেয়ে আশ্বস্ত হয়েছে পরিবারের লোকজন।
নুর ফাতেমার বাবা নূর সালাম বলেন,"আজ বিডিও, এসডিও এবং সুপার এসেছিলেন।স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা করে দিয়েছেন।আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।উনাদের পাশে পেয়ে আমরা খুশি।"
চাঁচল মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন,"হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ছত্রক গ্রামের অসুস্থ এই বাচ্চাটির কথা জানতে পেরেছিলাম। আজ এসে তাদের সঙ্গে দেখা করলাম। চাঁচল সুপার স্পেশালিস্ট সুপার এবং বিডিও ছিলেন।তাদের স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে । আজ যাওয়ার কথা ছিল পরিবারের যেতে পারে নি। কাল যাবে। মালদা যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছি।"
হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বিডিও পার্থ দাস বলেন," আমার ব্লকের অধীনে ছত্রক গ্রামে অসুস্থ এই বাচ্চাটির কথা শুনেছিলাম। আজ এসডিও এবং সুপার সাহেবের সঙ্গে আমিও আসি। আমরা সব রকম ভাবে এই পরিবারের পাশে আছি। কাল এই পরিবার স্বাস্থ্য সাথী কার্ড আনতে মালদা যাবে। সঙ্গে আমাদের একজন প্রশাসনিক কর্তাও থাকবে।"
চাঁচল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার, জয়ন্ত বিশ্বাস বলেন অসুস্থ বাচ্চা মেয়েটির শারীরিক পর্যবেক্ষণ করেন। তিনি বলেন," ওর নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে। আরেকবার সিটিস্ক্যান এবং ইসিজি করতে হবে। সঠিক ভাবে পরীক্ষা করে পরীক্ষার রিপোর্ট অনুযায়ী চিকিৎসা করতে হবে। আমি আমাদের ডাক্তারদের সঙ্গে আলোচনা করবো। ওদের কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।"
প্রশাসনিক কর্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। নূর সালাম একজন হতদরিদ্র দিনমজুর। তার ক্ষমতা ছিল না মেয়ের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করার। তাই তারা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেল। প্রশাসনিক কর্তাদের পাশে পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে।
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- কবিতা - গুমোট আবহাওয়া
- শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
- রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,
- বিয়ের প্রলোভন, তারপর লখনউ যাত্রা—CCTV ভেস্তে গেল পরিকল্পনা
- ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি
- কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
- কবিতা - ছন্দ
- কবিতা - মুগ্ধময় বসন্ত
- কবিতা - মুগ্ধময় বর্ষা
- প্রবল ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন, ধুলিয়ান-পাকুর রোডে গাছ ভেঙে যান চলাচলে বাধা
- সুতির বহিতালীতে পুলিশের হানা, উদ্ধার ৯০০ গ্রাম সোনা ও ১১ লক্ষ টাকা; গ্রেফতার এক
- ঋতব্রতকে চেয়ে চিঠি
- নবান্নে একমঞ্চে তৃণমূল
- অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে প্রশ্নের ঝড়, আবেদনপত্র সংগ্রহে আগ্রহ কম গ্রামবাসীদের
- ঈদের খুশি মুহূর্তে বিষাদ, শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু জামাইয়ের
- কবিতা - বিপন্ন
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
