উদার আকাশ বইমেলা বিশেষ সংখ্যা উদ্বোধন করলেন উচ্চ শিক্ষামন্ত্রী
কলকাতা সংবাদদাতা
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০ ০৯ ০৯ ২২ আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২০ ০৯ ০৯ ২২
উদার আকাশ বইমেলা বিশেষ সংখ্যা উদ্বোধন করলেন উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়
উদার আকাশ কেবল পত্রিকা নয়, আত্মমর্যাদার অভিজ্ঞান। উদার আকাশ কেবল স্লোগান নয়, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। উদার আকাশ দিচ্ছে ডাক, ঘরে ঘরে ক্যা-বিরোধী চেতনা পৌঁছে যাক।
বিভেদকামী শক্তিকে প্রতিহত করতে জোটবদ্ধভাবে কালা কানুন রুখবার জোরদার আওয়াজ তুলে প্রকাশিত হল উদার আকাশ আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২০ বিশেষ সংখ্যা। বইমেলায় "জাগোবাংলা"র স্টলে 'উদার আকাশ' পত্রিকা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কলকাতা বইমেলার সাধারণ সম্পাদক ও সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও শুধাংসু শেখর দে, অধ্যাপক ও বিশিষ্ট লেখক অভীক মজুমদার, সাংসদ দোলা সেন, বাংলাদেশের কবি ও অধ্যাপক পাবলো শাহি ও ফিরোজা বেগম।
এদিন উদ্বোধনের পর উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় প্রসংশা করে বললেন, সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটাতে "উদার আকাশ" পত্রিকা ও প্রকাশনের গুরুত্ব অসীম। বইমেলা সংখ্যায় গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়েছে পাঠক সমৃদ্ধ হবেন।
ফারুক আহমেদ, মৌসুমী বিশ্বাস ও রাইসা নূর সম্পাদিত "উদার আকাশ" আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশেষ সংখ্যায় বহু গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
সম্প্রীতির উদ্ভাসিত চেতনায় সমৃদ্ধ ও মননশীল একটি বিশেষ রচনা লিখেছেন মইনুল হাসান। তাঁর লেখার বিষয় "বাঙালি ও মুসলমান’।
সিএএ-এনআরসি-এনপিআর বাতিল করার সুদৃঢ় প্রস্তাব নিয়ে চমৎকার প্রবন্ধ লিখেছেন সাংবাদিক মিলন দত্ত।
দেশ ভাগের কথা তুলে ধরেছেন মীরাতুন নাহার।
স্মরণ বিভাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে অসাধারণ আলোচনা করেছেন তরুণ মুখোপাধ্যায় ও শেখ রেজাওয়ানুল ইসলাম।
বিজ্ঞান বিষয় নিয়ে জরুরি পরামর্শ দিয়ে কলম ধরেছেন উপাচার্য বাসব চৌধুরী।
এছাড়াও বিশিষ্ট গুণীজনেরা নানা বিষয়ে নানা বৈচিত্র্যময় প্রবন্ধ লিখেছেন, যা বর্তমান সঙ্কটকালে বাঙালি মানসকে সমৃদ্ধ করবে।
স্মরণ বিভাগে নবনীতা দেবসেনকে নিয়ে মূল্যবান আলোচনা করেছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও অধ্যাপক সাইফুল্লা। এছাড়াও সোহারাব হোসেনকে নিয়ে আলোচনা করেছেন প্রবীর মন্ডল। বিস্মৃতি বরেণ্য তিলকা মাঝি ও বুধু ভকতকে নিয়ে মূল্যায়ন করেছেন পূর্ণিমা রায়।
আমরা-ওরার খোঁজে বাস্তবতার ছবি তুলে ধরে নিবন্ধ লিখেছেন রৌসনারা খাতুন।
অস্তিত্বের সঙ্কট নিয়ে কলম ধরেছেন প্রমথনাথ সিংহরায়। তাঁর প্রবন্ধের বিষয় ধ্বংস ও সৃষ্টি, দুইয়েরই ধারক-গণতন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জোটবদ্ধভাবে সংবিধানকে, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার পবিত্রতাকে রক্ষা করার কথা সুস্পষ্ট বর্ণনা করেছেন লেখক।
বাংলা গণসংগীতের সূত্রধর কাজী নজরুল ইসলাম বিষয়ে মূল্যবান আলোকপাত করেছেন গবেষক রুবেল আনছার।
সোনা বন্দ্যোপাধ্যায় লিখেছেন মুশরেফা হোসেন সু্যোগ্যা অনুসারী শিল্পপতি মোস্তাক হোসেনের।
এছাড়াও দুর্দান্ত প্রবন্ধ লিখেছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, শুভেন্দু মন্ডল, পঙ্কজ সরকার, আজাহার হোসেন, সুদীপ্তা খেরসা, শান্তনু প্রধান প্রমুখ।
হজরত মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে নিয়ে মনোগ্রাহী আলোচনা করেছেন একরামূল হক শেখ।
মনে দাগ কাটার মতো গল্প লিখেছেন নলিনী বেরা, মোশারফ হোসেন, হারাধন চৌধুরী, সৈয়দ রেজাউল করিম, কুমারেশ চক্রবর্তী, দিলীপ পাল, সবিতা দত্ত, পিয়ালী সিংহ রায়, মনসুর আলী গাজী।
শ্রীলঙ্কা দেশ ঘুরে ভ্রমণ কাহিনি লিখেছেন মুনমুন সেন ঘোষ।
ধর্ম-কর্ম নিয়ে আলোচনা করেছেন সুধীরচন্দ্র পাল।
কবিতা, গল্প, প্রবন্ধ, স্মরণ, বিশেষ আলোকপাত, বিশেষ নিবন্ধ, দৃষ্টিকোণ, ভ্রমণ কাহিনি, অণুগল্প, অস্তিত্বের সঙ্কট, ধর্ম-কর্ম, গ্রন্থ আলোচনা, সাক্ষাৎকার, অনুবাদ গল্প সহ একাধিক বিষয় নিয়ে "উদার আকাশ" সাহিত্য সংস্কৃতির প্রসার ঘটাতে সমৃদ্ধ প্রয়াসে সফল উদ্যোগ নিয়ে আসছে বিগত ১৯ বছর ধরে। ভাব ও ভাষা সমৃদ্ধি প্রগতিশীল "উদার আকাশ" পত্রিকাটি ২০১ লিটল ম্যাগাজিনের শারদীয় সংখ্যার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছে ইতিপূর্বে।
অণুগল্পে সম্প্রীতির চিরকালীন বন্ধনের কথা, মাতৃত্বের এক অপূর্ব সৌন্দর্য্যের চিত্র ফুটিয়ে তুলেছেন অরূপ বন্দ্যোপাধ্যায়।
অনুবাদ গল্প লিখেছেন মবিনুল হক। তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার-প্রাপ্ত লেখক। উর্দু সাহিত্যিক খালিদ তুরের লেখা গল্প
অনুবাদ করে দেখিয়েছেন গল্পে মানবতার উৎকর্ষ কত গভীরে।
কবিতা লিখেছেন সুবোধ সরকার থেকে পাবলো শাহি। এছাড়াও ভারত বাংলাদেশের কবিরা বেশ কিছু উচু মানের কবিতা দিয়ে পত্রিকার মান বাড়িয়েছেন।
ভারত বাংলাদেশ মৈত্রী অটুট রাখতে দুই দেশের লেখকরাই মূলত কলম ধরেছেন "উদার আকাশ" পত্রিকার এই বইমেলা সংখ্যায়।
দুর্দান্ত প্রচ্ছদ এঁকেছেন বাংলাদেশের "প্রিয় মুখ প্রকাশন"-এর প্রকাশক, কবি, সাহিত্যিক ও শিল্পী আহমেদ ফারুক।
অলংকরণ করেছেন বাংলাদেশের কবি পাবলো শাহি ও ভারতের শ্রীমতী টুটু সরকার।
বইমেলায় লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে 'উদার আকাশ' পত্রিকা ও প্রকাশনের গ্রন্থ ৩০-এ নম্বর টেবিলে পাওয়া যাচ্ছে।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
