ইসলাম নিয়ে হানাহানিতে লাভবান হয় অস্ত্র ব্যবসায়ীরা: প্রধানমন্ত্রী
জাগরণ প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ০১ আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ০১
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, অসাম্প্রদায়িকতার ধর্ম। ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না। কিন্তু ইসলাম ধর্ম নিয়ে নিজেদের মধ্যে হানাহানি হয়। এতে লাভবান হয় অস্ত্র ব্যববসায়ীরা।
রোববার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসাগুলোর ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ আয়োজিত শোকরানা মাহফিলে তিনি বলেন, ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না। যারা সন্ত্রাস করে, তাদের কোনো ধর্ম, সমাজ ও দেশ নেই। বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে শান্তির দেশ। বাংলাদেশ হবে বিশ্বের উন্নত দেশ। এখানে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিবাজদের স্থান হবে না। এ দেশ হবে শান্তির দেশ।
কওমী মাদরাসা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কওমি মাদরাসার শিক্ষার মধ্য দিয়ে মূলত ইসলাম শিক্ষা শুরু হয়। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্ম যারা শিক্ষা দেন, তারা কেন অবহেলিত থাকবেন। যারা এতিম ও হতদরিদ্রদের আশ্রয় দেন, সেখানে আপনাদের স্বীকৃতি দেবো না তা হতে পারে না। লাখ লাখ ছেলে-মেয়েরা এখানে লেখাপড়া করে। তাদের কেন স্বীকৃতি দেবো না। এরা যাবে কোথায়? তাই মাস্টার্স ডিগ্রির সনদের স্বীকৃতি দিয়েছি। এমনকি এটি সংসদে পাস করা হয়েছে, কারণ আগামীতে যদি আমার না থাকি, অন্য কেউ আসে, তারা তো স্বীকৃতি না-ও দিতে পারে। আমি চাই শিক্ষার্থীরা যেন পাস করে দেশে-বিদেশে কাজ করতে পারে।
তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করে দিয়ে গেছেন। যাতে ইসলাম ধর্ম প্রচার হয়। বাংলাদেশ ইসলামী সম্মেলন ওআইসির সদস্য হয়েছে জাতির পিতার আমলেই। তিনি জাহাজ ক্রয় করে মানুষদের হজে পাঠিয়েছিলেন। আমরা ইমাম মোয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। তারা যেন ভাতা পান। মসজিদে শিশু শিক্ষার ব্যবস্থা করেছি। একই সঙ্গে যারা শিক্ষা দেবেন, তাদের জন্যও ভাতার ব্যবস্থা করে দিয়েছি। এখন ৮০ হাজার আলেম একরাম ভাতা পান। ইসলামী সংস্কৃতি যেন মানুষ পায়, সেই জন্য আধুনিক মসজিদ নির্মাণ করেছি। আমি সৌদির বাদশার আমন্ত্রণে গিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন, মসজিদ নির্মানে সহযোগিতা করবেন। বায়তুল মোকাররম মসজিদের উন্নয়ন কাজ করেছি। আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় করে দিয়েছি।
সোস্যাল মিডিয়া সম্পর্কে তিনি আরও বলেন, সোস্যাল মিডিয়ায় অনেকে অপপ্রচার করে। কেউ যদি অপপ্রচার করে তাকে গ্রেফতার করে বিচার করা হবে। আমরা আইন নিজের হাতে তুলে নেবো না। দেশের শান্তি বিঘ্নিত হোক আমরা চাই না।
প্রধানমন্ত্রী বলেন, সামনে নির্বাচন আমার ও পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন জনগণের জন্য সেবা করতে পারি। প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে বাচতে পারে। আমি চাই দেশের প্রত্যেকটা মানুষ চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ মৌলিক অধিকার পায়। তাই আমি মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বাংলাদেশের একটা মানুষও গরীব থাকবে না। আমরা চাই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশে কোনো ভিক্ষুক থাকবে না। যারা কাজ করতে পারে না, তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।
পঁচাত্তরের ১৫ আগস্ট সম্পর্কে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি নিঃস্ব, আমি রিক্ত। আমি সব হারিয়েছি। আমার হারাবার কিছু নেই। ১৫ আগস্ট আমি বিদেশে ছিলাম। ওইদিন জাতির পিতা শেখ মুজিবুর রহমান, মা, ভাই, চাচাসহ সবাইকে সপরিবারে হত্যা করা হয়। আমি যখন বাংলাদেশে ফিরে আসি, তখন কোথায় থাকব, কী খাব- কোনো কিছুই ছিল না। কিন্তু আমি আল্লাহর ওপর ভরসা রেখেছি। আমি আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করি না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমি কেন যেন বার বার বেঁচে যাই। আল্লাহর কাছে এইটুকু চাই, যাতে মান-সম্মান নিয়ে যেতে পারি।
হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফির সভাপতিত্বে শোকরানা মাহফিলে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
