ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

আলগাপুর মডেল হাসপাতাল নিয়ে অভিযোগ ব্লক কংগ্রেসের

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯ ১৩ ০১ ০৩   আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ১৩ ০১ ০৩

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলচ্ছেন আলগাপুর ব্লক কংগ্রেসের কর্মকর্তারা

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলচ্ছেন আলগাপুর ব্লক কংগ্রেসের কর্মকর্তারা

আলগাপুর মডেল হাসপাতাল নিয়ে অভিযোগ ব্লক কংগ্রেসের

বিধায়ক নিজামের ব্যর্থতায় চালু হচ্ছেনা আলগাপুর মডেল হাসপাতাল -  অভিযোগ ব্লক কংগ্রেসের

পন্ডিত জহরলাল নেহরুর জন্মদিন পালন আলগাপুর রাজীব ভবনে। 

আলগাপুর মডেল হাসপাতাল চালু হওয়ার জন্য স্থানীয় বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরীর ব্যর্থতার অভিযোগ তুলল আলগাপুর ব্লক কংগ্রেস। বৃহস্পতিবার পন্ডিত জহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে আলগাপুর হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন ব্লক কংগ্রেসের কর্মীরা। কংগ্রেস আমলে নির্মিত আলগাপুর মডেল হাসপাতাল চালু হওয়ার জন্য ক্ষোভ ব্যাক্ত করেন তারা। জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি মহরম আলি মজুমদার বলেন আলগাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন তার দশ শতাংশ পুর্ন হয়নি । বিজেপি সরকার এবং আলগাপুরে এআই ইউডিএফ নেতৃত্বের ওপর অতিষ্ঠ হয়েছেন মানুষ, এদের শাসনে থমকে গিয়েছে আলগাপুরের উন্নয়ন  তাই আগামীদিনে আলগাপুর সহ হাইলাকান্দি জেলায় ফের কংগ্রেস নেতৃত্বে  আসবে বলে জানান মহরম আলী মজুমদার। ব্লক কংগ্রেসের সভাপতি নুমান মিয়া বড়ভুইযা বলেন বর্তমান সরকারের আমলে  দেশে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে এবং অর্থনৈতিক অবনতি ঘটিয়ে  বিজেপি সরকার দেশের অবস্থা সূচনীয় করে দিয়েছে তাই মানুষ ফের কংগ্রেসের হাতে ক্ষমতা অর্পণ করতে চাইছেন। কংগ্রেস কর্মী হিলাল উদ্দিন লস্কর, সালেহ আহমেদ,  সাহাব উদ্দিন লস্কর, চিপরসাঙ্গন মন্ডল কংগ্রেস সভাপতি ইব্রাহিম আলি বড়ভুইয়া তারা বলেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর কার্যকাল চার বছর শেষ হওয়ার পথে কিন্তু আলগাপুরের কোনো উন্নয়ন নেই । আলগাপুরের মডেল হাসপাতালটি মরহুম জননেতা শহিদুল আলম চৌধুরির নামে নামকরাণ করার দাবি সেই সঙ্গে বিভাগীয় মন্ত্রীর কাছে শীঘ্রই এই হাসপাতালটি চালু করার দাবি জানান হিলাল উদ্দিন  লস্কর,  সহ অন্যান্য কংগ্রেসিরা।  এদিন রাজ্যের বিজেপি সরকার এবং আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরীর কঠোর সমালোচনা করেন। আলগাপুর মডেল হাসপাতাল চালু করতে না পারায় বিধায়ক নিজামের ব্যর্থতার অভিযোগ তুলেন তারা। এদিন আলগাপুর রাজীব ভবনে পতাকা উত্তোলনের পর পন্ডিত জহরলাল নেহরুর প্রতিকৃতিকে মাল্যদান এবং শিশু দিবস নিয়ে আলোচনা সহ আলগাপুর  হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন ব্লক কংগ্রেসের কর্মীরা। সভায়  আলগাপুরের বিভিন্ন মন্ডল কংগ্রেসের সভাপতি সম্পাদক সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর