ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পুলিশে পদোন্নতি

অতি.আইজি হলেন চারজন, ডিআইজি তেরো জন

জাগরণ প্রতিবেদক 

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ৩৮   আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ৩৮

 

বাংলাদেশ পুলিশে পদোন্নতি পেলেন ১৭ কর্মকর্তা।  তাদের মধ্যে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি, গ্রেড-২) পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

একইসঙ্গে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি, গ্রেড-৩ পদে পদায়ন করা হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।

অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত চার পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (রেক্টর, অতিরিক্ত আইজিপি’র চলতি দায়িত্বে, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) রৌশন আরা বেগম, এনএসআই এর পরিচালক মেজবাহ উদ্দিন, টিঅ্যান্ডআইএম এর অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ইকবাল বাহার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোশাররফ হোসেন।

অন্যদিকে ডিআইজি গ্রেড-৩ পদে পদোন্নতিপ্রাপ্ত ১৩ পুলিশ কর্মকর্তা হলেন- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. ময়নুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম এস এম রোকন উদ্দিন, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী মাসুদুর রহমান ভুঞা, এসবি’র ডিআইজি (চলতি দায়িত্বে) তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (টিএন্ডআইএম) নজরুল ইসলাম, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি চলতি দায়িত্বে) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয় চট্টগ্রাম কুসুম দেওয়ান, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) বশির আহম্মদ, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) হাবিবুর রহমান, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) মো. আনোয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) এ কে এম হাফিজ আক্তার, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) খ. মহিদ উদ্দিন ও ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ।

 বিবি/আরআই/ এসসি
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর