ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অকাল বর্ষণে খুশির হাওয়া মালদা জেলার আম ব্যবসায়ীদের মধ্যে।

হক জাফর ইমাম মালদা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২১ ০৯ ৪৫   আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২১ ০৯ ৪৫

 

রবিবার গভীর রাতে অকাল বর্ষণে খুশির হাওয়া মালদা জেলার আম ব্যবসায়ীদের মধ্যে। এই অকাল বৃষ্টির জেরে আশায় বুক বাঁধতে শুরু করেছেন মালদা জেলার আম চাষী এবং ব্যবসায়ীরা।
বরাবরই আমের জন্য বিখ্যাত মালদা জেলা। কমবেশি মালদা জেলায় ১৫ টি ব্লকেই চাষ হয় আম। জেলার ফজলি, ল্যাংড়া, দুধকুমার সহ বিভিন্ন প্রজাতির আমের জগদ্বিখ্যাত নাম রয়েছে। মালদা জেলার আম এই দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে।
এবছর আমের মুকুল ভালো হওয়ায় ব্যাপক ফলনের আশায় জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা। তার ওপরে রবিবার গভীর রাতে অকাল বর্ষণের জেরে আমের আরো ভালো ফলন হবে বলে আশা প্রকাশ করেছেন জেলার আম ব্যবসায়ীরা। এই বিষয়ে আম রপ্তানিকারক উজ্জল সাহা জানান,মালদা একমাত্র আমের জন্য বিখ্যাত। রবিবার রাত্রে অকাল বৃষ্টিতে আম চাষী থেকে ব্যবসায়ীদের লাভই হয়েছে। কারন এখন প্রত্যেকটি আম গাছে মুকুল ফুটতে শুরু করেছে এমতাবস্থায় বৃষ্টি হওয়ায় আমের ফলন এবং মুকুলের ক্ষেত্রে অনুকূল বলে জানিয়েছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর