ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

 ক্লাব ঘর থেকে রহস্যজনক অবস্থায় সরকারি কর্মচারীর ঝুলন্ত দেহ

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৯ জুন ২০১৯ ০০ ১২ ৩৩   আপডেট: ২৯ জুন ২০১৯ ০০ ১২ ৩৩

 ক্লাব ঘর থেকে রহস্যজনক অবস্থায় সরকারি কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য।


  ক্লাব ঘর থেকে রহস্যজনক অবস্থায় এক সরকারি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় । ঘটনাটি ঘটেছে মালদা শহরের সিঙ্গাতলা এলাকার একটি ক্লাব ঘরে। শুক্রবার সকালে ওই ক্লাবের সদস্যদের নজরে বিষয়টি আসতেই এলাকায় শোরগোল পড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । পুলিশি তৎপরতায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করার পর মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাধামাধব জানা (৫৮)। তার বাড়ি সিঙ্গাতলা এলাকায়। পেশায় স্বাস্থ্য দফতরের কর্মী। তিনি গাজোল ব্লকের হাতিমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন। এছাড়াও রাধামাধববাবু সিঙ্গাতলা এলাকার প্রতিষ্ঠত কালিমন্দিরের সেবাইত ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, এদিন সকালে ওই মন্দিরে পুজো করার পরই ওই এলাকার একটি ক্লাব ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এই ব্যক্তি । এই ঘটনার পিছনে পারিবারিক কোন সমস্যা থাকতে পারে বলে ধারণা তদন্তকারী পুলিশ অফিসারদের।  কিছুদিন ধরে রাধামাধববাবু মানসিক অবসাদে ভুগছিলেন। তারপর এই ঘটনাটি ঘটে। পুরো ঘটনার  তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর