৯ বছর পর ২৫ জনের সাজা
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ ০৬ ৫৮ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ ০৬ ৫৮
হুগলির বলাগড়ে ছেলেধরা সন্দেহে মা-মেয়ে ও তাঁদের গাড়িচালককে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় ৯ বছর পর রায় দিল চুঁচুড়া ফাস্ট ট্র্যাক আদালত। আদালত ২৫ জনকে দোষী সাব্যস্ত করে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ২৩ জনের সাত বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছে।
২০১৭ সালের ২১ জানুয়ারি বলাগড়র আসানপুর গ্রামে গুজব ছড়ায়, একটি গাড়িতে ছেলেধরা চক্র ঘুরছে। সেই সন্দেহে মা-মেয়ে এবং তাঁদের গাড়িচালককে ঘিরে ধরে বিক্ষুব্ধ জনতা। অভিযোগ, তাঁদের মারধর করা হয় এবং গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। মুহূর্তে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তাঁদের উপরও হামলা হয়। এক সিভিক ভলান্টিয়ার তিরবিদ্ধ হন। জখম হন মোট ১১ জন পুলিশকর্মী। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং আক্রান্তদের উদ্ধার করা হয়।
ঘটনার তদন্তে নামে পুলিশ। সরকারি পক্ষ মোট ২৭ জন সাক্ষী পেশ করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর শুক্রবার চুঁচুড়া আদালতের বিচারক পীযূষকান্তি রায় রায় ঘোষণা করেন। আদালত গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বাকি ২৩ জনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, একটি মামলায় একসঙ্গে ২৫ জনের সাজা ঘোষণার নজির বিরল। তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায়। বিবাদীপক্ষের হয়ে সাত জন আইনজীবী সওয়াল করেন।
গুজবকে কেন্দ্র করে গণহিংসার ঘটনায় এই রায়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। দীর্ঘ ৯ বছরের আইনি প্রক্রিয়ার পর অবশেষে শাস্তি ঘোষণা করল হুগলির আদালত।
- পুরসুরায় ভোট প্রচারে তারকাঝলক
- জাকির হোসেনের সমর্থনে মহিলাদের মহামিছিল।
- রোড ম্যাপ পত্রিকার সেমিনার ও ঈদ সংখ্যা প্রকাশ
- নতুন পয়গামের ঈদ সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা
- হুমায়ুনের বিরুদ্ধে সিউড়িতে FIR, পাল্টা তৃণমূলকে দায়
- জাকিরের সমর্থনে জঙ্গিপুরে অভিনেত্রী শ্রাবন্তী, উচ্ছ্বাসে ভাসল জনতা।
- কবিতা - আসছে ভোট
- কবিতা - এস আই আর
- ধুলিয়ানের আজিজ শেখ WBCS অফিসার, গর্বিত কাঞ্চনতলা
- মালদায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে কড়া নজর প্রশাসনের
- সুতির কারবোলায় ভোট ডিলিটের দরুন ব্যাপক চাঞ্চল্য
- সামসেরগঞ্জে নাজমে আলমের শক্তি প্রদর্শন
- সামসেরগঞ্জে নাজমে আলমের শক্তি প্রদর্শন
- বহরমপুরে অধীরের প্রচারে ফের অশান্তি
- পিএনজি থাকলে এলপিজি ছাড়ার আহ্বান
- মালদায় জাঁকজমকপূর্ণ র্যাপিড চেস প্রতিযোগিতা
- নুর আলমকে প্রার্থী করতেই সামশেরগঞ্জে তৃণমূলের জোয়ার, বিজেপি-কংগ্রেস ছেড়ে দলে দলে যোগদান
- জঙ্গিপুর মুর্শিদাবাদ
জঙ্গিপুরে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর - ভোটের আগে সামশেরগঞ্জে কড়া নিরাপত্তা
- তৃণমূলকে শূন্য করার হুঁশিয়ারি, বিজেপি প্রার্থী সুনীল চৌধুরীর।
- ধুলিয়ান পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী নূর আলম।
- SIR তালিকায় ফিরল জাকির–বাইরনের নাম, তবুও দুশ্চিন্তায় সাধারণ ভোটার
- সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান লালগোলাতে।
- জয়দেব কেন্দুলিতে চার কৃতির স্মরণসভা
- বৃষ্টিতে অনিশ্চয়তায় ঈদের নামাজ
- প্রার্থী বদলের দাবিতে বিজেপির হাইভোল্টেজ বিক্ষোভ, উত্তাল বৈষ্ণবনগর
- প্রার্থী বদলের দাবিতে বিজেপির হাইভোল্টেজ বিক্ষোভ, উত্তাল বৈষ্ণবনগর
- প্রার্থী বদলের দাবিতে বিজেপির হাইভোল্টেজ বিক্ষোভ, উত্তাল বৈষ্ণবনগর
- প্রার্থী বদলের দাবিতে বিজেপির হাইভোল্টেজ বিক্ষোভ, উত্তাল বৈষ্ণবনগর
- সাগরদিঘী মুর্শিদাবাদ
ঈদ উপলক্ষে সম্প্রীতি সভা ও সতর্ক বার্তা সাগরদিঘী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
