সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, অসমের এন এল কলেজের কার্যক্রম
ফারুক আহমেদ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮ ০৮ ২৭ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮ ০৮ ২৭
কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ ও অসমের স্বায়ত্বশাসিত নর্থ লখিমপুর কলেজের যৌথ উদ্যোগে বিগত ১৭-১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজে অনুষ্ঠিত হল একটি রাষ্ট্রীয় আলোচনাচক্র। এর মূল বিষয় ছিল "বিষ্ণুপ্রসাদ রাভা ও ভারতীয় সংস্কৃতি (বাংলা-অসম সম্পর্কের নিরিখে)"। এর যুগ্ম-সঞ্চালক ছিলেন ড. শেখ মকবুল ইসলাম ও ড. অরবিন্দ রাজখোয়া।
বিষ্ণুপ্রসাদ রাভা (১৯০৯-১৯৬৯) সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের বিজ্ঞান বিভাগে আইএসসি স্তরে পঠন-পাঠন করেছিলেন ১৯২৭-১৯২৮ সালে।
বিষ্ণুপ্রসাদ রাভা ভারতের এক অনন্যসাধারণ প্রতিভা। একাধারে চিন্তাবিদ, দার্শনিক, গীতিকার, সুরকার, অভিনেতা, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও সমন্বয়ী ব্যক্তিত্ব। এই আলোচনা চক্রের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ড. শেখ মকবুল ইসলাম। উদ্বোধনী ভাষণ দিলেন অধ্যাপক শুভেন্দু কাঞ্জীলাল। বীজ বক্তব্য প্রদান করেন অসমের ড. অনিল শইকিয়া। এছাড়া বক্তব্য প্রদান করেন ড. উমেশ চন্দ্র ডেকা, ড. বিশ্ব হাজরিকা, ড. অরবিন্দ রাজখোয়া, অধ্যাপক বিনায়ক ভট্টাচার্য, অধ্যাপক গৌতম ব্যানার্জি ও অধ্যাপক দেবাশিস মন্ডল।
এই অনুষ্ঠানে দুটি গ্রন্থের উদ্বোধন হয়। বাসুদেব দাস রচিত "আমাদের বিষ্ণুপ্রসাদ রাভা" গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন রামকুমার মুখোপাধ্যায়। ড. শেখ মকবুল ইসলাম রচিত "মান্যগোষ্ঠীর লোকসংস্কৃতি:বাংলাদেশের পাংখুয়া" গ্রন্থটি উন্মোচন করেন ড. মহেশ ডেকা।
আলোচনা চক্রের ভিতর দিয়ে উঠে এলো বিষ্ণুপ্রসাদ রাভার জাতীয়তাবাদী ভাবনা, শ্রেণী চেতনা ও সাম্যবাদী ভাবনার নানা দিক। অসম-বাংলা সম্পর্কের ঐতিহাসিক অজানা অধ্যায় উঠে এলো। খুলে গেল অনেক নতুন দিগন্ত। রবীন্দ্র সঙ্গীত ও রাভা সংগীতের তুলনামূলক আলোচনা, কাজী নজরুল ইসলাম ও বিষ্ণুপ্রসাদ রাভার কাব্যভাবনা, নজরুল ইসলাম ও বিষ্ণু রাভার সমাজ ভাবনার নানা দিক, ভূপেন হাজরিকা ও অসম-বাংলা সম্পর্কের প্রসঙ্গ- ইত্যাদি বিষয় উঠে এলো। এরই সঙ্গে ছিল সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান। বাংলা ভাষায় অনূদিত বিষ্ণুপ্রসাদ রাভার গান ও নর্থ লখিমপুর কলেজের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত সত্রীয় নৃত্য, বিহু নৃত্য সকলের মন জয় করে নেয়।
ড. শেখ মকবুল ইসলাম জানান, "ভাষা-সংস্কৃতির দিক থেকে অসম ও ওড়িশা বাংলার সব থেকে নিকট আত্মীয়। সব বিভাজনের ঊর্ধ্বে উঠে এই আত্মীয়তা রক্ষা করা আজকের বিদ্যায়তনিক দায়বদ্ধতা। বিষ্ণুপ্রসাদ রাভা আমাদের কলেজের প্রাক্তনী। তাঁর জন্মের ১১০ তম বর্ষে, আমাদের কলেজ ও নর্থ লখিমপুর কলেজের উদ্যোগে বাংল -অসমের বন্ধুত্বপূর্ণ এই অনুষ্ঠান অবশ্যই এক স্বতন্ত্র সত্য তুলে ধরবে।"
চারিদিকে বিভাজনের আবর্তে যখন এক অনাকাঙ্খিত অস্থিরতা চলছে, তারই মাঝে অসম-বাংলার একতা ও বন্ধুত্বের উজ্জ্বল নজির সৃষ্টি করলো সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ ও নর্থ লখিমপুর কলেজ।
সমগ্র অনুষ্ঠান ও এই গুরুত্বপূর্ণ আলোচনা চক্র ব্যতিক্রম প্রয়াস। আলোচনা চক্রে অংশ নিয়ে সকলে মুগ্ধ হলেন এবং তাদের উৎসাহে সেমিনার সার্থক রূপ পেল।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- সুবর্ন জয়ন্তীতে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন চাঁচল কলেজে।
- মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন ।
- নির্মল সপ্তাহ পালনে পড়ুয়াদের ঝোঁক দরিয়াপুর আই.বি উচচ বিদ্যালয়ে।
- গুয়াহাটির স্কুলে
পড়ুয়াদের ভর্তি দাবীতে জাতীয় সড়ক অবরোধ - পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির অবস্থান,বিক্ষোভ ,ধর্মঘট।
- রতুয়াতে তালা বন্ধ প্রাথমিক বিদ্যালয়ে, শোকজ টি আই সি কে
- নজর কেড়েছে ট্রেন স্কুল
- ইংল্যান্ডের মাটিতেও প্রথম হলো মালদার আলিশা
- বীরভূমের দুবরাজপুরে বিদ্যালয় পড়ুয়াদের পরিচ্ছন্নতা দিবস পালন
- ভোকেশনাল শিক্ষকদের বিক্ষোভ কলকাতা কারিগরি ভবনের সামনে
- গোয়ালপোখর ২ নং ব্লকের স্কুল ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষা ফলাফল
- গৌড় মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে বিক্ষোভ ও অবরোধে ছাত্রছাত্রীরা
- জলফড়িং এর অভিনব ভাবনা
- গরাই উন্নয়ন সমাজ CBSEতে দেশের ৪র্থ স্থানাধিকারীকে সম্মাননা দিল
- প্রবেশিকা পরীক্ষার রেকর্ড কালিয়াচক থানার টপারস পাবলিক স্কুলের
