ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সীমান্তে চাষ করতে গিয়ে নিখোঁজ, পরদিন চর থেকে উদ্ধার মৃতদেহ

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৫ ১১ ১১ ৪০   আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১১ ১১ ৪০

 সুতি (মুর্শিদাবাদ): সীমান্তবর্তী চর এলাকায় চাষ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম নুরুউদ্দিন শেখ (৫০), তিনি মুর্শিদাবাদের সুতির দেবীপুর গ্রামের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি, বিএসএফের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বিএসএফ চৌকিতে নাম নথিভুক্ত করে চর এলাকায় নিজের জমিতে কাজ করতে যান নুরুউদ্দিন। কিন্তু সারা দিন কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় সন্ধ্যায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বিএসএফ চৌকিতে যোগাযোগ করলে জানানো হয়, নুরুউদ্দিন দুপুরেই ফিরে গিয়েছেন।এই বক্তব্যে বিস্মিত হয়ে পরিবার সুতি থানায় অভিযোগ জানায়। থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝির নেতৃত্বে পুলিশ ও গ্রামবাসীরা রাতেই তল্লাশি শুরু করেন। পরদিন সকালে সীমান্তবর্তী চর এলাকা থেকেই উদ্ধার হয় নুরুউদ্দিনের মৃতদেহ। ঘটনার পর থেকেই স্থানীয়দের ক্ষোভ চরমে। তাঁদের প্রশ্ন, বিএসএফ যদি বলেই থাকেন যে নুরুউদ্দিন ফিরে গিয়েছেন, তবে তাঁর মৃতদেহ চর এলাকায় কীভাবে পাওয়া গেল? পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর