malda
শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
দেবাশীষ পাল
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ ২০ ০৮ ২৪ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২০ ০৮ ২৪
শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। রাজনীতির শিকার অভিযোগ পরিবারের। অভিযুক্তদের তালিকায় তৃণমূল নেতাদের নাম থাকলেও তারা গ্রেপ্তার হয়নি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ গ্রামবাসীর। সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের অঙ্গুলিলেহনে পুলিশ চলছে কটাক্ষ বিজেপির। পুলিশ পুলিশের কাজ করছে সাফাই তৃণমূলের। গত রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাংরুয়া গ্রাম থেকে উরুষ মেলা দেখে ফেরার সময় আক্রান্ত হন দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা মোহাম্মদ নজিবুর রহমান। তাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত করে মারধরের অভিযোগ উঠে হরিশ্চন্দ্রপুর ব্লকের প্রাক্তন তৃনমূল সভাপতি হজরত আলীর দুই ছেলে এবং হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সমাউন ইসলাম ও তার দলবলের বিরুদ্ধে। নজিবুর রহমান অভিযোগ করেন তার কাছ থেকে পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল হজরত আলী। সেই টাকা ফেরত চাওয়ার জন্যই তাকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। এই মুহূর্তে আক্রান্ত তৃণমূল নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সমগ্র ঘটনায় প্রকাশ্যে এসে পড়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। ৮ জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।কিন্তু পুলিশ গ্রেপ্তার করে শুধুমাত্র এক জনকে।পেশায় সিভিক ভলেন্টিয়ার দক্ষিণ তালসুর গ্রামের মহিদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার মহিদুর প্রাক্তন ব্লক সভাপতি হজরত আলীর ভাইয়ের ছেলে। কিন্তু তার স্ত্রী দাবি করেছে সে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। রাজনীতির লড়াইয়ে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাকে।বাড়িতে রয়েছে বৃদ্ধা মা স্ত্রী এবং নাবালক দুই সন্তান। দিন আনা দিন খাওয়া পরিবার। নিজের কাজ ছাড়া সাথে পাঁচে থাকে না মহিদুর। তাই তার গ্রেফতারের ঘটনায় হতবাক পরিবারের লোক থেকে এলাকাবাসী। ন্যায় বিচারের জন্য আদালতে যাওয়ার হুঁশিয়ার স্ত্রীর। অভিযুক্তদের তালিকায় হজরত আলীর ছেলে এবং সামাউন ইসলাম ও দলবলের নাম রয়েছে। কিন্তু তারা তৃণমূলের সঙ্গে যুক্ত থাকায় গ্রেফতার হচ্ছে না। বদলে নিরীহ এক জনকে গ্রেফতার হতে হচ্ছে। অভিযোগ এলাকাবাসীর। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক। বিজেপির খোঁচা পুলিশ নিরপেক্ষ নয় তৃণমূলের দলদাস। পুলিশ আইন অনুযায়ী পুলিশের কাজ করবে। রাজনীতির সম্পর্ক নেই দাবি তৃণমূলের। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক।
স্ত্রী সামিমা খাতুন বলেন, আমার স্বামী এই ঘটনায় যুক্ত না। রাজনীতিও করে না। আমাদের গরীব পরিবার। ওকে ফাঁসিয়ে দিলো। ন্যায়বিচার না পেলে আদালতে যাবো।
এলাকাবাসী আব্দুল রউফ বলেন, ছেলেটা নিরীহ। কোন ঝামেলায় থাকে না। পুলিশ তো তৃণমূলের লোক কে গ্রেপ্তার করবে না। ওকে ফাঁসিয়ে দিলো।
বিজেপির জেলা কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, অভিযোগ তো আট জনের নামে করা হয়েছে। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য রয়েছে তার মধ্যে। তৃণমূলের একজনকেও গ্রেপ্তার করলো না। পুলিশ এই রাজ্যে নিরপেক্ষ কাজ করে না।
হরিশ্চন্দ্রপুর তৃণমূল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবো না। এর মধ্যে রাজনীতির কিছু নেই। পুলিশ পুলিশের কাজ করবে।
প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এমনিতেই অস্বস্তিতে শাসকদল। তারপর সেই ঘটনায় গ্রেপ্তার হচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার। যার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। স্বাভাবিক ভাবেই ভাবমূর্তি নস্ট হচ্ছে তৃণমূলের।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- মালদা শহরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
- ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা
- হিলফুল ফজলের উদ্যোগে নিট মেধাবীর সম্মান
- পশ্চিমবঙ্গ যুবশ্রী এম্প্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি`র বিক্ষ
- নারী দিবসে এআইএমএসএসের মিটিং-মিছিল
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- স্বনির্ভর গোষ্ঠীর হাতে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক-স্যানিটাইজার
- গৌরব, প্রশান্ত, ফয়েজ সহ ২৩ এএসপি বদলি
- বন্যা ও করোনার জন্য পিছিয়ে এনআরসির রিজেকশন স্লিপ, জানাল কেন্দ্র
- আসামের দুটি কাগজ কল খোলার সম্ভাবনা কম, ইঙ্গিত সাংসদ রাজদীপের
- NRC, NPR ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হল রাজনগরে
- দূরদর্শন উঠেই গেল! শিলচর এখন শুধু রিলে সেন্টার
- মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থান দখল করল কালিয়াচাকের মেয়ে
- স্বেচ্ছায় রক্তদান শিবির ফরাক্কায়
- করোনা আতংকে চাবাগানে লকডাউন নিয়ে জল্পনা শুরু হয়েছে
