লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের
কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯ ২১ ০৯ ৫৭ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ২১ ০৯ ৫৭
২০১৯ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের মেলা
কলকাতায় ১১ জানুয়ারি রবীন্দ্র-ওকাকুরা ভবনে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা হয়। সভামুখ্য হিসেবে উপস্থিত ছিলেন জয় গোস্বামী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র উদ্যোগে আকাদেমির দ্বিতীয় ভবন রবীন্দ্র-ওকাকুরা ভবন সংলগ্ন প্রাঙ্গণে ১১-১৫ জানুয়ারি ২০১৯ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের মেলার শেষ দিনে কবি ফারুক আহমেদ এর কবিতা পাঠ ছিল।
লিটল ম্যাগাজিন মেলাসহ উৎসবের বিভিন্ন দিনে আকাদেমি প্রবর্তিত স্মারক বক্তৃতা, স্মারক সম্মান, প্রদর্শনী, গান সহ আলোচনাসভা, কবিতা ও গল্প পাঠ এবং প্রাসঙ্গিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মেলায় ১৫ জানুয়ারি ২০১৯ বিকাল তিনটের সময় রবীন্দ্র-ওকাকুরা মঞ্চের নিকট নীরেন্দ্রনাথ চক্রবর্তী মুক্ত মঞ্চে কবিতা পাঠ ও আবৃত্তি করলেন কবি ও "উদার আকাশ" পত্রিকা-প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ, কবি প্রবীর ঘোষ রায়, একরাম আলি, সুব্রতা ঘোষ রায়, তানীয়া চক্রবর্তী সহ বহু বিশিষ্ট কবি। কবিতা পাঠের পর কবিকে অর্থ মূল্য দিয়ে সম্মানিত করা হয় বাংলা আকাদেমির পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গ সরকারি উদ্যোগে আয়োজিত এই মহা উৎসব ও সাংস্কৃতিক মিলন প্রয়াসের আয়োজনে কবিতা পাঠের জন্য কবি ফারুক আহমেদকে আমন্ত্রণ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র প্রশাসনিক আধিকারিক।
কবি ও সম্পাদক ফারুক আহমেদ এক বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, মহা এই সাংস্কৃতিক উৎসবে কবিতা পাঠ করতে পেরে তিনি মুগ্ধ হয়েছেন। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি কৃতজ্ঞ সরকারের কাছে। তিনি সরকারি উদ্যোগে এই সাহিত্য উৎসবের সার্বিক সাফল্যও কামনা করছেন।
গত বছর ১২ জানুয়ারি ২০১৮ সালে ফারুক আহমেদ-এর কবিতা পাঠ ছিল। ওইদিন কবিতা পাঠের পর বাংলা ভাষার জনপ্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর হাতে ফারুক আহমেদ তাঁর সম্পাদিত "উদার আকাশ" পত্রিকা তুলে দিয়েছিলেন। ওইদিন কবি খুশিই হয়েছেন।
এবছর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর বেঁচে নেই। তবুও সর্বত্র তিনি আছেন। ফারুক আহমেদ আজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে স্মরণ করেন।
এবছর ১৫ টি স্মারক সম্মান প্রদান করা হয়। ৪টি স্মারক বক্তৃতা। ৩০০ জন কবি-লেখকের সম্মিলন। ৩০০ লিটল ম্যাগাজিনের সম্ভার। সাময়িকপত্রের ১টি ফিরে দেখা সংকলন। ১টি প্রদর্শনী। ৪ দিন নানান ধরার বাংলা গানে সমৃদ্ধ হয়েছে এই সাহিত্য উৎসব।
উদার আকাশ লিটল ম্যাগাজিন মেলায় অংশ নিয়েছিল। উদার আকাশ এর ৮০ নম্বর টেবিল ছিল মেলায়। পশ্চিমবঙ্গ সরকার প্রতিদিন মেলায় অংশ নেওয়া লিটল ম্যাগাজিনের কর্মীদেরকে টিফিন, জল ও চা খাইয়ে মন জয় করে নিলেন।
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- বিজ্ঞাপনচিত্রে অপূর্ব-তানিয়া বৃষ্টি
- ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’
- বইয়ের উপর ভিত্তি করে নির্মিত ১৫টি বলিউড সিনেমা
- ২৭টি আসন্ন বলিউড চলচ্চিত্র
- দুস্থ অসহায় মানুষের পাশে অনাথ আশ্রম
- উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা
- লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের
- লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
- শীতের আমেজ গায়ে মেখে ঘরে ঘরে পিঠেপুলি, অনন্য মকর সংক্রান্তি
- বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
- ন্যায্য পারিশ্রমিকের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে
- সিসিমপুরের নতুন সিজনে সোহা
- ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সিনেমা হল
- মালদা কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব, আবিরের নাচে-গানে মৌসুম
- নতুন গান নিয়ে আসছেন ফারিয়া
