ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

লকডাউন প্রচার ও এলাকা পরিদর্শনে বীরভূমের খয়রাশোল পঞ্চায়েত সমিতি

সেখ রিয়াজউদ্দিন

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০ ২১ ০৯ ১৬   আপডেট: ২৫ মার্চ ২০২০ ২১ ০৯ ১৬

লকডাউন প্রচার ও এলাকা পরিদর্শনে বীরভূমের খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি

সেখ রিয়াজ উদ্দিন বীরভূম: গত২৩ শে মার্চ বিকাল পাঁচটা থেকে শুরু হয়েছে দেশব্যাপী লকডাউন, সেই পরিপ্রেক্ষিতে প্রশাসন, স্বাস্থ্য দফতরের বিভিন্ন কর্মী থেকে আধিকারিক এমনকি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও লকডাউনের প্রচার এবং সফল করতে সকলে মাঠে নেমেছে।আজ বীরভূম জেলার খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি লোকপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে পোস্টার ব্যানার ফেস্টুন টাঙানো ও মাইকিং করে লকডাউন সফল করতে আহ্বান জানান।লোকপুর নীচু বাসস্ট্যান্ডে টহলরত পুলিশ আধিকারিক তথা সার্কেল ইন্সপেক্টর  পীযূষ কান্তি লায়েক ও খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন উভয়েই প্রচারের ফাঁকে মিলিত হয়ে পথচলতি কথোপকথন হয় এলাকার সামগ্রী পরিস্থিতি নিয়ে। এরপর খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন এক সাক্ষাৎকারে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক খয়রাশোল পঞ্চায়েত সমিতি সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে। সমিতির পক্ষ থেকে  লিফলেট, ব্যানার, পোস্টার ও প্রচার অভিযান চালানো হচ্ছে। পরিদর্শন করতে গিয়ে দেখেন স্বাস্থ্য পরিষেবা ও ব্যবস্থা ঠিক আছে কিনা, এলাকার মানুষকে সচেতন করা, স্বাস্থ্য কর্মী ও প্রশাসনের কর্তব্যরত কর্মীদের পাশে থেকে উৎসাহ প্রদান করা। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক রোগি কল্যাণ সমিতির সদস্য তথা বিধায়ক নরেশ চন্দ্র বাউরীর প্রতিনিধি কাঞ্চন কুমার দে এবং স্থানীয় সমাজসেবী দেবদাস নন্দী।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর