মোদী বনাম মমতা, প্রচারে ঝড় তুলতে আসছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী
পল মৈত্র
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯ ১৬ ০৪ ২৬ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১৬ ০৪ ২৬
দক্ষিন দিনাজপুরঃ
চলতি মাসের ২৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রে ত দফার নির্বাচন। আর তার আগে ২০ তারিখে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেলার বুনিয়াদপুরে সভা করবেন তিনি। বুধবার দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির তরফ থেকে সংবাদমাধ্যমকে একথা জানান দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার। আবার অন্যদিকে পিছিয়ে গেল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা। আগামীকাল অর্থাৎ ১২ তারিখ তাঁর সভা করার কথা ছিল। জেলা তৃণমূল কংগ্রেসের তরফে একথা জানানো হয়েছে। জেলাতে নরেন্দ্র মোদির আসার দিন তারিখ ঠিক ছিলনা। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফে জানানো হয়, আগামী ২০ এপ্রিল মোদি আসছেন। উল্লেখ্য, বুনিয়াদপুরের নারায়নপুর হাইস্কুল ময়দানে সভা করবেন তিনি। এবিষয়ে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জানান, চলতি মাসের ২০ তারিখ বুনিয়াদপুরের নারায়ণপুর ময়দানে বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রচারে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, আগামীকাল ১২ এপ্রিল বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। বালুরঘাট শহরের টাউন ক্লাব ময়দানকে সভাস্থান হিসেবে ঠিক করা হয়। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে। কিন্ত সেই সূচির বদল হয়েছে। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র জানান, চলতি মাসের ১৬ এপ্রিল বুনিয়াদপুরের নারায়ণপুর ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর ফের আগামী ১৯ এপ্রিল বালুরঘাটের টাউন ক্লাব ময়দানে বেলা ১টায় সভা করবেন তিনি। সেখান থেকে তিনি জেলার গঙ্গারামপুরে ওই দিনে জেলার দ্বিতীয় সভাটি করবেন।
জানা গিয়েছে, এবারের লোকসভায় বালুরঘাট কেন্দ্রকে পাখির চোখ করেছে বিজেপি। এই লোকসভায় জিততে দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদীর মতো হেভিওয়েট নেতাদের দিয়ে প্রচার করতে চাইছিল জেলা বিজেপির কার্যকর্তারা। অবশেষে মোদি এজেলায় প্রচারে আসছে বলে খুশি বিজেপি কর্মী সহ নেতারা। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সভা ও প্রধানমন্ত্রীর সভাকে ঘীরে দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা রাত দিন এক করে গলদঘর্ম হয়ে তাদের প্রার্থীদের হয়ে প্রচার করবার পাশাপাশি দুই দলের হেভিওয়েট নেতাদের জেলায় নির্বাচনী জনসভা সফল করতে ময়দানে নেমে পড়েছেন। দুই দলের কেউ একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। জেলাবাসীদের একাংশের মতামত এবারের দক্ষিণ দিনাজপুর জেলার লোকসভা নির্বাচন যে মোদী ভার্সেস মমতা হবে তা বলাই বাহুল্য।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
