মুর্শিদাবাদের বহরমপুরে অজন্তা কোম্পানির জমকালো বিজনেস মিট,৩৫০ নতুন পণ্যের সম্ভার
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ১০ ১০ ৩৮ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১০ ১০ ৩৮
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: শনিবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর শহরে অনুষ্ঠিত হলো অজন্তা কোম্পানির এক বিশেষ বিজনেস মিট। এই কর্মসূচিতে মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম—এই তিন জেলার অজন্তা কোম্পানির ডিলার ও সাব-ডিলাররা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মোট ১৫৫ জন ডিস্ট্রিবিউটর। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগের লক্ষ্য হল ডিলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, কোম্পানির আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা।এই বিজনেস মিটে কোম্পানির তরফে ৩৫০ ধরণের নতুন পণ্য বাজারে আনার ঘোষণা করা হয়। যার মধ্যে ছিল নানা ধরনের ফ্যাশনেবল ফুটওয়্যার—পুরুষ ও মহিলাদের জন্য জুতো, স্যান্ডেল, স্পোর্টস শু, এবং অন্যান্য আধুনিক ডিজাইনের পণ্য। বিপণনের দৃষ্টিভঙ্গি, ভোক্তাদের চাহিদা ও বাজার বিশ্লেষণকে মাথায় রেখেই এই নতুন পণ্যের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার আধিকারিকরা অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সেরা পারফর্মিং ডিলারদের সম্মানিত করা। তিন জেলার মধ্যে ব্যবসায়িক দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত ৫ জন ডিলারকে ‘বিজনেস অ্যাওয়ার্ড’ প্রদান করে সংস্থা।পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মুর্শিদাবাদ জেলার ২ জন, নদিয়া জেলার ২ জন এবং বীরভূম জেলার ১ জন রয়েছেন। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন অজন্তা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তথা সেলস ও মার্কেটিং সদস্যগণ।সাংবাদিকের সম্মুখে ধরমবীর জৈন জানান"২০২৬ সালে আমাদের কোম্পানি ৭০ বছরে পা দেবে। ইতিমধ্যেই গ্রাহকদের ভালোবাসা ও ডিলারদের নিরলস পরিশ্রমে আমরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। আমাদের পরবর্তী লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে ১০০০ কোটি টাকার ব্যবসায়িক টার্গেট পূরণ করা। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।"তিনি আরও জানান, কোম্পানি গ্রাহক সন্তুষ্টিকে সর্বাধিক অগ্রাধিকার দেয় এবং তাই নিয়মিত নতুন ডিজাইন, উন্নত মান এবং প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য সরবরাহে অঙ্গীকারবদ্ধ। এবং বাজারে লঞ্চ হয়েছে অল্প দামের স্মার্ট শু,যা অত্যান্ত আরামদায়ক। বিজনেস মিট অনুষ্ঠানে ধরমবীর জৈনের পাশাপাশি উপস্থিত ছিলেন অজন্তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিদ্ধার্থ, তিন জেলার শীর্ষ ডিলার, সাব-ডিলার এবং কোম্পানির অন্যান্য পদস্থ কর্তারা।সুদৃশ্য সজ্জা ও পেশাদার ব্যবস্থাপনার মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত ডিলারদের অভিমত, এ ধরনের সম্মেলন ভবিষ্যতের ব্যবসা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
