মিথ্যা মামলায় ফাঁসানোর অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক।
হক নাসরিন বানু
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯ ২০ ০৮ ৪৭ আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ২০ ০৮ ৪৭
মিথ্যা মামলায় ফাঁসানোর অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক।
মালদা:
মিথ্যা মামলায় ফাঁসানোর অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অবস্থিত পাড়া এলাকায়। ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।২৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল, মিথ্যা অভিযোগে জেল হওয়ায় যুবক আত্মঘাতী হয়েছে বলে পরিবারের অভিযোগ।
পুলিশ জানায় মৃতের নাম রাহুল পাশওয়ান(২১) | মিথ্যা অভিযোগে গ্রেফতার হয়ে১১ দিন জেল হেফাজতে থেকে বাড়ি ফেরার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই যুবক বলে পরিবারের অভিযোগ ।বাড়িতে ঢুকে বিয়ে করার উদ্দেশ্যে এক তরুণীকে জোর করে অপহরণের চেষ্টার অভিযোগে বাবা ও ভাইয়ের সঙ্গে গ্রেফতার হয়েছিল রাহুল পাশওয়ান।তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে ও বাড়িতে ঢুকে তাদেরই মারধর করেছে এমন অভিযোগ পুলিশের পাশাপাশি আদালতে জানিয়েছিল যুবকের পরিবার ।কিন্তু কেন তাদেরই মিথ্যে অভিযোগে জেলে যেতে হল, কেনই বা তাদের অভিযোগের কোনো ব্যবস্থা পুলিশ নিল না, কয়েকদিন ধরে সেই প্রশ্ন অনবরত করতেন যুবক বলে পরিবারের দাবি । এরপর সোমবার রাতে বিপক্ষে লোকজন বাড়িতে চড়াও হয়ে তাদের বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ | তারপরে এদিন সকালে শোয়ার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় | এদিন বিকেলে তরুনীর পরিবার ও প্রতিবেশী মিলিয়ে আটজনের বিরুদ্ধে পুলিশের অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার |
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একসময় মনোজ পাশওয়ান ও তরুনীর পরিবারের মধ্যে মধুর সম্পর্ক ছিল ।যাতাযাত ও ছিল। সেই সুবাদেই ছেলে অভিজিতের সঙ্গে তরুনীর সম্পর্ক তৈরি হয় বলে দাবি মনোজ পাশওয়ানের । তা নিয়ে দুই পরিবারে বিবাদ বাধে ।কয়েক মাস আগে বিষয়টি মিটিয়ে নেওয়ার পর আর দুই পরিবারে আর কোন সম্পর্ক ছিল না । কিন্তু গত আগস্ট মাসে অভিজিৎ তরুনীর বাড়িতে ঢুকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ।তার সঙ্গে বাবা মনোজ ও দাদা রাহুল ছিলেন বলে পুলিশে অভিযোগ জানানো হয় । উল্টো দিকে তাদের বাড়িতে ঢুকে তরুণীর আত্মীয় কয়েকজন প্রতিবেশী চড়াও হয়ে বাড়ি ভাঙচুর ও মারধর করেন পাল্টা অভিযোগ করেন মৃত রাহুলের মা রেখা পাশওয়ান । গত মাসে পুলিশে রাহুল, তার ভাই ও বাবাকে গ্রেফতার করে | ১১দিন বাদে তারা জামিন পান|
পেশায় অনুষ্ঠানবাড়ির ক্যামেরাম্যান রাহুল বাড়ি ফেরার পর মানসিকভাবে ভেঙে পড়েন । তার পরেও তাকে কয়েকজন প্রতিবেশী ও তরুণের পরিবারের লোকজন মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ ।
বাবা মনোজ পাশওয়ান বলেন ওকে এর মধ্যে ডাক্তার দেখিয়েছি । আজও মালদায় ডাক্তার দেখাতে নিয়ে যাবার কথা ছিল।কিন্তু তার আগেই ছেলেটা নিজেকে শেষ করে দিল।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন গত আগস্ট মাসে দুই তরফেই অভিযোগ করা হয়েছিল ।তরুণীকে বাড়িতে ঢুকে অপহরণের চেষ্টার অভিযোগ তিনজনকে গ্রেফতার করা হয় ।ধৃতদের অভিযোগের তদন্ত চলছে।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
এই বিভাগের আরো খবর
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
