ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদা জেলায় বজ্রপাতে মৃত পাঁচ।

হক নাসরিন বানু

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ০২   আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ০২

মালদা:

মালদা জেলায় বজ্রপাতে মৃত্যু হল পাঁচজনের। ঘটনায় আহত আরও তিনজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রবিবার দুপুরে মালদা জেলার পুখুরিয়া থানার হরিণ কোল এলাকায়। এছাড়াও এই দিন চাচোল এবং হরিশ্চন্দ্রপুরে বাজ পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে মৃতরা হল আনারুল হক (৩০), হাসান আলী (৩২) এবং শেখ হোসেন (২৭)। ঘটনায় আহত মহিদুর হোসেন, সাদিকুল ইসলাম এবং কাদির হোসেন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় এদের প্রত্যেকের বাড়ি কারো পুখুরিয়া থানার পরানপুর গ্রাম পঞ্চায়েতের চুনাখালি কারো বা উপরিটোলায়।
এদিন দুপুরে তারা সকলে কেউ ধানের ক্ষেতে কেউ আবার পটলের খেতে কাজ করছিল। ঠিক সে সময় কালো মেঘে ছেয়ে যায় গোটা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ করে নেমে আসে বৃষ্টি। ঠিক সেই সময় তারা মাঠ সংলগ্ন একটি বাড়ির পাশে গিয়ে আশ্রয় নেয়। স্থানীয় সূত্রে জানা যায় ঠিক সেই সময় বজ্রপাতে আহত হয় তারা সকলে। তাদের উদ্ধার করে আড়াই ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় পরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর