মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ২২ ১০ ৫৯ আপডেট: ৬ অক্টোবর ২০২৬ ২২ ১০ ৫৯
সীমানা বা দূরত্বের বাধা পেরিয়ে আবারও মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মুর্শিদাবাদের সাগরদিঘির একদল রক্তযোদ্ধা। এক মুমূর্ষু রোগীর হার্ট অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে ৭ ইউনিট রক্তের প্রয়োজন মেটাতে সাগরদিঘি থেকে সুদূর দুর্গাপুরে ছুটে গেলেন সাত জন যুবক। সফলভাবে রক্তদান সম্পন্ন করে তাঁরা বাঁচালেন রোগীর জীবন।পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন মোমেনা বিবি নামের এক নারী। তাঁর জরুরি হার্ট অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অস্ত্রোপচারের আগে চিকিৎসকরা হঠাৎই ৭ ইউনিট রক্তের ব্যবস্থা করার কথা জানান। গরিব পরিবারের লোকজন এমন আকস্মিক পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন। রক্তের এই সংকটময় মুহূর্তে তাঁরা যোগাযোগ করেন সমাজকর্মী সাবিরুল ইসলামের সঙ্গে।খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে উদ্যোগী হন সাগরদিঘির অন্যতম রক্তযোদ্ধা সঞ্জীব ও সামিরুল ইসলাম। তাঁদের বিশেষ সহযোগিতায় সাগরদিঘি থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন সাত রক্তযোদ্ধা— সাবিরুল ইসলাম, মাসাদুল হোদা, মেহেবুব আলম, বাদশা সেখ, কাজল সেখ, বাপ্পি সেখ এবং রাজিব সেখ।নির্ধারিত সময়ে দুর্গাপুরের ওই নার্সিংহোমে পৌঁছে তাঁরা প্রত্যেকে একে একে রক্তদান করেন। এই সাত যুবকের সময়োচিত পদক্ষেপে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় রক্তের জোগান নিশ্চিত হয়।দূর-দূরান্ত থেকে ছুটে এসে রক্তদানের এই মহৎ উদ্যোগে ভূয়সী প্রশংসা করেছেন রোগীর পরিবার থেকে শুরু করে চিকিৎসকমহল ও স্থানীয় সচেতন নাগরিকরা। রক্তযোদ্ধাদের এই মানবিক মুখ আবারও প্রমাণ করল, মানুষের বিপদে মানুষই পাশে দাঁড়ায়।রক্তযোদ্ধা সঞ্জীব বলেন "আজ আমাদের সাগরদিঘির সাতজন তরুণ বন্ধু এক অনন্য নজির স্থাপন করলেন। শুধু নিজের এলাকায় নয়, সুদূর দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করে তাঁরা প্রমাণ করলেন যে—মানবিকতার কোনো ভৌগোলিক সীমানা হয় না। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য দূরত্ব কখনোই বাধা হতে পারে না।রক্তদানের চেয়ে বড় কোনো দান হতে পারে না, কারণ এক ফোঁটা রক্তই পারে একটি নিভে যাওয়া প্রাণকে আবার ফিরিয়ে দিতে। আমাদের এই সাত জন রক্তযোদ্ধা আজ শুধু দুর্গাপুরের কোনো রোগীর জীবন বাঁচাননি, তাঁরা গোটা সমাজকে এক নতুন আশার আলো দেখিয়েছেন।আপনাদের এই নিঃস্বার্থ সাহসিকতা, উদ্যম এবং সেবার মানসিকতাকে আমি হৃদয় থেকে কুর্নিশ জানাই। আশা করি, আপনাদের এই মহান কাজ দেখে আগামী দিনে আরও অনেক তরুণ সমাজসেবায় এগিয়ে আসবে। আপনারা সুস্থ থাকুন, এভাবেই মানুষের পাশে থাকুন। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন!"
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- কবিতা - টাকা
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- কবিতা - একটা তুমি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
