মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে
হক নাসরিন বানু
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০ ১৮ ০৬ ৩৩ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৮ ০৬ ৩৩
মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে ফাঁসিতে ঝোলানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মালদা: স্বামী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে ফাঁসিতে ঝোলানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পাশাপাশি মদ, জুয়া খেলারও নেশা রয়েছে অভিযুক্তের। এই নিয়ে পরিবারে অশান্তি লেগেই ছিল। পুলিশ ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। ঘটনায় চাঞ্চল্য চাঁচল মহকুমায়। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম সামি আক্তারি(২৫)। চাঁচল থানার চাঁচল-১ গ্রাম পঞ্চায়েতের থাঘাটি গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। অভিযুক্ত স্বামী সানিউল আলি পেশায় চাষি। বছর সাতেক আগে তাঁদের সামাজিক মতে বিয়ে হয়। তাঁদের ৩ বছরের একমাত্র পুত্রসন্তানের নাম আবতাব আলি। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। গলায় তাঁর ওর্ণা জড়ানো ছিল। যদিও মৃতার পরিবারের লোকেরা খবর পেয়ে ছুটে এসে দেখেন, তাঁদের মেয়েকে বাড়ির উঠোনে ফেলে রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যালের মর্গে। ঘটনার পরই স্বামী সানিউল ও শাশুড়ি গুণিয়ার বেওয়ার নামে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন মৃতার বাবা কলিমুদ্দিন শেখ। মৃতার ভাই সুমসিল আলি অভিযোগ করে বলেন,‘জামাইবাবু দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। মাঝে মধ্যেই ফোনে তাদের মধ্যে কথা হয়। এই নিয়ে দিদি কিছু বলতে গেলেই তাঁকে মারধর করা হত। সপ্তাহ খানেক আগে দিদি তাদের ধরে ফেলে। এই নিয়ে অশান্তি চরমে ওঠে। দিদি প্রতিবাদ করায় ব্যাপক মারধর করা হয় তাঁকে।’ সুমসিল আরও অভিযোগ করে বলেন,‘দিন চারেক আগে অশান্তি চরমে উঠলে দুই পরিবার বসা হয়। তাতে ঠিক করা হয়, সোমবার সালিশিসভা ডাকা হয়েছিল। আমরা সেদিন দিদিকে বুঝিয়ে শ্বশুরবাড়িতে রেখে আসি। এরই মধ্যে খুন করে ফেলে দিদিকে। ওরাই আমাদের দিদিকে মেরে ফেলেছে। দিদির গোটা শরীরে চোট রয়েছে।’ অভিযোগ পাওয়ার পর পরই চাঁচল থানার পুলিশ অভিযুক্ত স্বামী সানিউলকে গ্রেপ্তার করেছে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ঈদে অতিথি আপ্যায়নে যা করবেন
- পূর্ব মেদিনীপুর জেলার নতুন প্রশাসনিক ভবন তৈরির কাজ শেষ পথে
- চারটি চোরাই টোটো সহ গ্রেপ্তার দুই পাচারকারী
- ইংগু চাবাগানের আবাদি এলাকায় বিশাল কিংকোবরা উদ্ধার
- সনতের শেষকৃত্য সারলেন মধুরবন্দের পাঁচ মুসলমান যুবক, সংবর্ধনা
- রান্না বাটি
ইলিশ পোলাও - তাঁবু ফেলতে না পেড়ে অন্যত্র চলে গেল যাযাবর লোকজন
- ঘোকসাডাঙ্গা: গৃহবধূ খুনের অভিযোগে গ্রেপ্তার ৫,দোষীদের ফাঁসির দাবি
- বীরভূমের নাকড়াকোন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আলু বিতরণ
- ঘোকসাডাঙ্গা: গৃহবধূ খুনের অভিযোগে গ্রেপ্তার ৫,দোষীদের ফাঁসির দাবি
- পূর্ব মেদিনীপুর জেলার পূজো গাইড ম্যাপ প্রকাশিত হল
- স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শীতকালীন বস্ত্র প্রদান, রাজনগরে
- পথ দুর্ঘটনায় মৃত ২ যুবক
- পঞ্চনন্দপুরে
শাটার ভেঙে পাঁচটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত - লক্ষ লক্ষ টাকার তছরুপের অভিযোগ হার্টিকালচার প্রকল্পের
