সনতের শেষকৃত্য সারলেন মধুরবন্দের পাঁচ মুসলমান যুবক, সংবর্ধনা
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১ ১১ ১১ ১১ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১১ ১১ ১১
অনেকদিন ধরে শিলচরের মধুরবন্দে থাকলেও সনতের পুরো নাম কারও কখনও জানা হয়নি৷ মূল বাড়ি বিহারে৷ কিন্তু ঘনিষ্ঠ কেউ নেই, এমনটাই বলতেন পরিচিতজনদের৷ ধর্মপ্রাণ হলেও মধুরবন্দে মুসলমানদের সঙ্গেই ছিল ওঠাবসা৷ গত ৩০ ডিসেম্বর এখানেই মৃত্যু হয় চিরকুমার সনতের৷ এ বার শেষকৃত্য কে করবেন! এগিয়ে গেলেন এলাকারই পাঁচ যুবক৷ শিলচর মেডিক্যাল কলেজে মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত সেরে শিলচর শ্মশানঘাটে কর্তৃপক্ষের সাথে কথা বলেন৷ তাঁরাই শেষে সনতের শেষকৃত্য সম্পন্ন করেন।গত ১২ জানুয়ারি জাতীয় যুব দিবসে শিলচরের মধুরবন্দের মাসুম আহমেদ মজুমদার, গোলাম মহম্মদ ইমতিয়াজ মজুমদার, শাহিল আহমেদ মজুমদার, নজমুল হুসেন মজুমদার, হিলাল উদ্দিন মজুমদারকে সামাজিক ঐক্য স্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য সম্মাননা প্রদান করে ‘মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টার’। ‘কাছাড় স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। ক্লাবঘরে অনুষ্ঠানের শুরুতে মার্চ ফর সায়েন্স-এর পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন হিল্লোল ভট্টাচার্য, কমল চক্রবর্তী, কাছাড় স্পোর্টিং ক্লাবের সম্পাদক আব্দুল হাই লস্কর এবং অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচর সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ। তারা বলেন, দেশে বর্তমানে যখন মানুষে মানুষে বিভেদ সৃষ্টিতে ক্রমাগত উস্কানি দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এ ধরনের কাজ মানুষের মধ্যে ঐক্য স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীপঙ্কর চন্দ এও বলেন, মানবতার উপরে কোনো কিছুই নেই,পাঁচটি যুবক মানবতা রক্ষার লক্ষ্যেই এই কাজ করেছে। মধুরবন্দের কাছাড় স্পোর্টিং ক্লাবের সম্পাদক আব্দুল হাই লস্কর বলেন, ভালো কাজে বিভেদ থাকে না, খারাপ কাজে বিভেদের জন্ম হয়। ঐক্যবদ্ধ সমাজ মানব জাতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করে। কমল চক্রবর্তীর কথায়, ছোট ছোট কাজের মধ্য দিয়ে বড় কাজের সূচনা হয়। তাদের এই কাজ ভবিষ্যতে আরও বড় কাজ করার প্রেরণা জোগাবে। অনুষ্ঠানের শেষে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সংবর্ধিতদের পক্ষে তাদের অনুভূতি তুলে ধরেন শাহিল আহমেদ মজুমদার৷
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কবি তমোজিৎ সাহা, সমাজকর্মী খাদেজা বেগম লস্কর, মধুমিতা দেব, তুতন দাস সহ ক্লাবের কর্মকর্তারা৷
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- ঈদে অতিথি আপ্যায়নে যা করবেন
- পূর্ব মেদিনীপুর জেলার নতুন প্রশাসনিক ভবন তৈরির কাজ শেষ পথে
- চারটি চোরাই টোটো সহ গ্রেপ্তার দুই পাচারকারী
- ইংগু চাবাগানের আবাদি এলাকায় বিশাল কিংকোবরা উদ্ধার
- সনতের শেষকৃত্য সারলেন মধুরবন্দের পাঁচ মুসলমান যুবক, সংবর্ধনা
- রান্না বাটি
ইলিশ পোলাও - তাঁবু ফেলতে না পেড়ে অন্যত্র চলে গেল যাযাবর লোকজন
- ঘোকসাডাঙ্গা: গৃহবধূ খুনের অভিযোগে গ্রেপ্তার ৫,দোষীদের ফাঁসির দাবি
- বীরভূমের নাকড়াকোন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আলু বিতরণ
- ঘোকসাডাঙ্গা: গৃহবধূ খুনের অভিযোগে গ্রেপ্তার ৫,দোষীদের ফাঁসির দাবি
- পূর্ব মেদিনীপুর জেলার পূজো গাইড ম্যাপ প্রকাশিত হল
- স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শীতকালীন বস্ত্র প্রদান, রাজনগরে
- পথ দুর্ঘটনায় মৃত ২ যুবক
- পঞ্চনন্দপুরে
শাটার ভেঙে পাঁচটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত - লক্ষ লক্ষ টাকার তছরুপের অভিযোগ হার্টিকালচার প্রকল্পের
