ভালুকা গ্রাম পঞ্চায়েতের বেহাল নিকাশি ব্যবস্থা, ক্ষুব্ধ বাসিন্দারা
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪ ০২ ১৫ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪ ০২ ১৫
হরিশ্চন্দ্রপুর:
মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-২ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে বাড়ছে ক্ষোভ।সদর ভালুকা বাজারের নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরেই।সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট জল জমে থৈ থৈ করে।যে কোনো যানবাহন চলাচল করতে সমস্যা হয়।এমনকি মানুষ পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন না।স্থানীয় বাসিন্দা জয়রাম দাস,রতন মন্ডল প্রমুখ জানান,ভালুকা বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র,ভালুকা গ্রাম পঞ্চায়েত অফিস,পুলিশ ফাঁড়ি হাঁটু জল ভেঙে মানুষ কে যেতে হয়।যেকোন যানবাহনের চাকা ও জলে ডুবে যায়।জল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে আছে কিন্তু এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয় নি।জল কাদা ভেঙেই সকলকেই যাতায়াত করতে হয়।জল নিকাশি ব্যবস্থা ঠিক করা একান্তই প্রয়োজন হয়ে পড়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামের রাস্তায় কোন নিকাশি নালার ব্যবস্থা নেই।কালিতলা,বজরংবলি মোড়,ভেস্ট টোলা, নয়া টোলা,মহলদার পাড়া,হাতিচাপা, বোরনাহি, জগন্নাথ পুর সহ অন্যান্য গ্রামের ও রাস্তায় নিকাশি নালার অভাবে রাস্তায় জল জমে থাকে।জল জমে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় অথচ প্রশাসনের এই সমস্যা সমাধানের জন্য কোন উদ্যোগ নেই।এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষ কে।ক্ষুব্ধ বাসিন্দারা বলেন,ভালুকা গ্রাম পঞ্চায়েতের বাজার এলাকা সহ গ্রামীণ এলাকায় কোন জল নিকাশি ব্যবস্থা নেই।পাকা রাস্তায় জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়।এই বিষয়ে জনপ্রতিনিধি বা প্রশাসন কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না বলে স্থানীয় দের অভিযোগ।রাস্তায় জল জমে জল কাদায় একাকার হয়ে যায়।অবিলম্বে এই অঞ্চলের সর্বত্র জল নিকাশি ব্যবস্থা করতে হবে।এই বর্ষার মরসুমে জল নিকাশি ব্যবস্থার কাজ সম্পন্ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়,ভালুকা গ্রাম পঞ্চায়েতে অফিসের সামনেই জল জমে থাকে।পঞ্চায়েতে অফিসের গা ঘেঁষেই পুলিশ ফাঁড়ি।প্রশাসনের নাকের ডগায় কি করে এই ভাবে রাস্তায় জল জমে থাকে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
ভালুকা অঞ্চলের দৈনিক বাজারেও জল জমে যায় সামান্য বৃষ্টিপাত হলেই।সবজি বাজার, মাছ বাজারে ঢুকতে হয় জলকাদা ভেঙে ভেঙে।বাজারে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নানা দোকান পাট।বাজারের রাস্তায় জল জমে থাকায় এলাকার বাসিন্দা দের বাজারে যেতে দুর্ভোগ পোহাতে হয়।
এই প্রসঙ্গে ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেসের মিনু মুশহর জানান,গ্রাম পঞ্চায়েতের সদর ভালুকা বাজার ও গ্রামীণ এলাকার জল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে আছে।গ্রাম পঞ্চায়েতের সভায় এই বিষয়ে আলোচনা করা হবে।আলোচনার ভিত্তিতে ই জল নিকাশি ব্যবস্থা করার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
