ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিজেপির বিজয় মিছিল না করতে দেওয়ায় রনক্ষেত্র গঙ্গারামপুর

পল মৈত্র

প্রকাশিত: ৮ জুন ২০১৯ ২২ ১০ ৩৭   আপডেট: ৮ জুন ২০১৯ ২২ ১০ ৩৭

দক্ষিন দিনাজপুর 

দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে এদিন দুপুরে বিজেপির বিজয় মিছিল হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসনের তরফ থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়। এদিন, গঙ্গারামপুর শহরের কালিতলায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিজেপির রাজ্য সভাপতি দীলীপ ঘোষ, দক্ষিন দিনাজপুর জেলার সাংসদ ডঃ সুকান্ত মজুমদার সহ একঝাঁক বিজেপির নেতা নেত্রিরা। সব কিছু ঠিক ছিল কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা বিজয় মিছিল করার চেষ্টা করলে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারসরা ব্যারিকেড করে বাধ দেয়। এরপর শুরু হয় লাঠিচার্জ ও ধস্তাধস্তি, তারপর শুরু ইট বৃষ্টি। পুলিশ কে লক্ষ্য করে ইট-পাথর ছুড়েন কর্মী-সমর্থকরা বলে অভিযোগ। ইটের আঘাতে একজন সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মী আহত হন তাদের মুখ ও মাথা ফেঁটে যায়। তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রনক্ষেত্র হয়ে গঙ্গারামপুর চৌমাথা চত্বর। পুলিশের ৪ টি গাড়ি ভাঙ্গচুর করে বিজেপির কর্মী সমর্থকরা বলে প্রশাসনের অভিযোগ। পুলিশের লাঠির আঘাতে দুজন বিজেপি কর্মীর মাথা ফেঁটে যায়। এরপর বিশাল পুলিশ বাহিনী ধরপাকড় শুরু করলে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি। ঘটনার পর এলাকা থমথমে। দোকান পাট সব বন্ধ। আতঙ্কে এলাকাবাসীরা। গোটা শহর জুরে বিশাল পুলিশ বাহিনীতে মুড়িয়ে দেওয়া হয়েছে। যে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৈরি পুলিশ বলে সুত্রের খবর।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর